সহজ জয়ে সিরিজ আফগানদের

স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০১৮, ২১:৩৬আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ২১:৪৩

সিরিজ সেরা হন রশিদ খান আফগানিস্তানের শততম ওয়ানডেটা ছিল হতাশার। আয়ারল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচটি স্মরণীয় করে রাখার বদলে উল্টো হারের লজ্জা নিয়ে মাঠ ছেড়েছিলো। তৃতীয় ওয়ানডে তাই রূপ নেয় সিরিজ নির্ধারণী ম্যাচে। শেষ ম্যাচটি অবশেষে দাপটের সঙ্গেই জিতেছে আফগানরা। বেলফাস্টে তারা আয়ারল্যান্ডকে হারিয়েছে ৮ উইকেটে। তাতে তিন ম্যাচের সিরিজ নিশ্চিত হয়েছে ২-১ ব্যবধানে।

বেলফাস্টের স্লো উইকেটে সফরে এই প্রথমবার টস জিতে ব্যাটিং নেয় আইরিশরা। খেলতে নামার পর ব্যাটিং ব্যর্থতা সঙ্গী ছিলো স্বাগতিকদের। আফগান বোলিংয়ে অসহায় হয়ে আইরিশরা ৭২ রানে হারায় ৬ উইকেট। ধ্বংস স্তুপের মাঝে শেষ দিকে গ্যারি  উইলসন ও অ্যান্ডি ম্যাকব্রিন হাল্কা প্রতিরোধ না দিলে শত রানের আগেই গুটিয়ে যেত আয়ারল্যান্ড। দলীয় ১০৯ রানে উইলিসনকে ফেরান আসগর আফগান। শেষের দিকের প্রতিরোধ গুঁড়িয়ে গেলে ৩৬.১ ওভারে ১২৪ রানে অলআউট হয় আইরিশরা।

আফগানদের হয়ে ৮ ওভারে ১৮ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রশিদ খান। দুটি করে নেন আফতাব আলম, গুলবাদিন নায়েব ও মোহাম্মদ নবি।

জবাবে আফগানিস্তানের জয় পেতে লেগেছে ২৩.৫ ওভার। ইহসানুল্লাহ (৫৭) ও হাশমাতউল্লাহর অপরাজিত (৩৪) ইনিংসে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে আফগানিস্তান। সিরিজ সেরা হন লেগ স্পিনার রশিদ খান।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম