পূজারার সেঞ্চুরিতে ভারতের লিড

স্পোর্টস ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০১৮, ০০:৩২আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪৮

ভারতীয়দের বিপদ সামাল দেন পূজারা। ২৪৬ রানে গুটিয়ে গিয়েও সাউদাম্পটনে চতুর্থ টেস্টের নিয়ন্ত্রণ হাতছাড়া করেনি ইংল্যান্ড। মঈন আলীর ৫ উইকেট শিকার দ্বিতীয় দিন ভারতকে গুটিয়ে দিয়েছে ২৭৩ রানে। তবে চেতেশ্বর পূজারার দায়িত্বশীল ব্যাটিংয়ে ভারত লিড পেয়েছে ২৭ রানের।
ইংলিশ অফস্পিনার মঈন ভারতীয়দের লোয়ার অর্ডার ধসিয়ে দিয়েছেন একাই। অথচ শুরুতে ভারতীয়দের স্বস্তিদায়ক ব্যাটিংয়ে বড় লিডের আভাস মিলছিল। তখন স্কোর ছিল ২ উইকেটে ১৪২ রান। চেতেশ্বর পূজারা ও অধিনায়ক বিরাট কোহলি মিলে টেনে তুলছিলেন দলকে। হুমকি হযে ওঠার আগে ৪৬ রানে ভারতীয় অধিনায়ককে তালুবন্দী করান স্যাম কারান। তাতেই ভেঙে পড়ে প্রতিরোধ। শক্ত প্রতিরোধের বদলে মৃত্যুর মিছিল ছিল ভারতীয় ব্যাটসম্যানদের। এক পর্যায়ে স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৯৫ রান।

চেতেশ্বর পূজারা সেঞ্চুরি হাঁকানো দায়িত্বশীল ব্যাটিং না করলে আরও আগে গুটিয়ে যেত ভারতীয়দের ইনিংস। তিনি অপরাজিত ছিলেন ১৩২ রানে। তার ২৫৭ বলের ইনিংসে ছিল ১৬টি চার। পূজারা অবিচল ছিলেন শেষ পর্যন্ত। কিন্তু শেষ ব্যাটসম্যান জাসপ্রিত বুমরাহ স্টুয়ার্ট ব্রডের বলে বিদায় নিলে ২৭৩ রানে থামে ভারতের প্রথম ইনিংস।

জবাবে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে দিন শেষ করেছে ৬ রানে। ব্যাট করছেন অ্যালিস্টার কুক (২) ও কিটন জেনিংস (৪)।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম