মাহমুদউল্লাহর মিনি ঝড়ে প্লে অফে সেন্ট কিটস (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৮

সেন্ট কিটসের জয়ে ভূমিকা রাখেন মাহমুদউল্লাহ।

ক্রিস গেইল, রাসি ভ্যান ডার ডাসেন ও মাহমুদউল্লাহর মিনি ঝড়ে প্লে অফে জায়গা করে নিয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। সিপিএলে জ্যামাইকাকে ডিএলএস ম্যাথডে ৭ উইকেটে হারিয়েছে মাহমুদউল্লাহদের দল।

বৃষ্টির কারণে এমনিতেই ঘণ্টা খানেক দেরি করে শুরু হয় ম্যাচ। ক্রিস গেইল টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলে তা যথাযথ মনে হয়নি। তার সিদ্ধান্ত পুরোপুরি ব্যর্থ মনে হওয়ার কারণ রোভম্যান পাওয়েলের ৪০ বলের ৮৪ রানের ইনিংস। তার ঝড়ো ইনিংসে ৬ উইকেটে ২০৬ রানের বিশাল সংগ্রহ করে জ্যামাইকা তালাওয়াহস।

পরবর্তীতে বৃষ্টির হানা আশীর্বাদ হয়ে আসে সেন্ট কিটস শিবিরে। বৃষ্টির বিরতির আগে ৬.৩ ওভারে ১ উইকেটে ৬৫ রান সংগ্রহ করে মাহমুদউল্লাহদের দল। ৪০ মিনিট দেরি করে খেলা শুরু হলে পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ৪.৩ ওভারে ৫৩ রান।

বিরতির পর আচমকা বড় ধাক্কা হয়ে আসে ক্রিস গেইল ৪১ রানে ফিরে গেলে। পর পর ফিরে যান বেন কাটিং। অপরপ্রান্তে ডার ডাসেন ৪৫ রানে অপরাজিত ছিলেন ঠিকই। কিন্তু নড়বড়ে পরিস্থিতিতে শেষ মুহূর্তে পুরো দৃশ্যপট পাল্টে দেন মাহমুদউল্লাহ। মিনি ঝড় তুলে ১১ বলে দুই ছয় আর দুই চারের সহায়তায় করেন ২৮ রান। তাতে ১০.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত হয় সেন্ট কিটসের।

এদিন আগে ব্যাটিংয়ের সুযোগ পেলেও বল করার সুযোগ মেলেনি তার। ম্যাচসেরা হন ভ্যান ডার ডাসেন।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম