বাংলাদেশ সফরে নেই ক্রেমার

স্পোর্টস ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৪আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৫

গ্রায়েম ক্রেমার। দক্ষিণ আফ্রিকা সফরের পরই বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। তার আগে ধাক্কা খেলো তাদের প্রস্তুতি। হাঁটুর ইনজুরিতে সফর থেকে ছিটকে গেছেন সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক গ্রায়েম ক্রেমার।

বিশ্বকাপ বাছাইয়ে ব্যর্থ হওয়ার পর পর ক্রেমারের কাছ থেকে কেড়ে নেওয়া হয় অধিনায়কের দায়িত্ব। এরপর বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা সফরের আগে প্রস্তুতিতে অংশ নিয়েছিলেন ঠিকই। পুরনো চোট আবার অস্বস্তি তৈরি করলে প্রস্তুতি আর চালিয়ে যেতে পারেননি। গত সপ্তাহে বাধ্য হয়ে করান সার্জারি।

তার সুস্থ হতে কমপক্ষে ৬-৮ সপ্তাহ লাগবে বলে জানিয়েছেন ফিজিও আনেসু মুপোতারিঙ্গা, ‘সার্জারি ঠিকঠাকভাবেই শেষ হয়েছে। ক্রেমারের পুনর্বাসন ঠিকভাবে চলছে। আশা করছি তিনি ৬-৮ সপ্তাহের মধ্যে মাঠে ফিরতে পারবেন। তাতে করে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সফরে ক্রেমারের খেলা হবে না।’

দুঃসংবাদের সঙ্গে আবার সুসংবাদও রয়েছে জিম্বাবুয়ে শিবিরে। চোট সারিয়ে ক্যাম্পে ফিরছেন কাইল জার্ভিস। পাকিস্তানের বিপক্ষে হাতে চোট পাওয়ার পর পুনর্বাসনে ছিলেন। একইভাবে চোট সারিয়ে ফিরেছেন সলোমন মিরে।

দক্ষিণ আফ্রিকা সফরে জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে খেলবে ৩০ সেপ্টেম্বর। সেখানে তিনটি ওয়ানডে ছাড়াও তিনটি টি-টোয়েন্টি খেলবে। এরপর অক্টোবরে বাংলাদেশ সফরে তারা তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম