জয়ে শীর্ষে মাহমুদউল্লাহদের সেন্ট কিটস

স্পোর্টস ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৩

বল হাতে সফল হলেও মাহমুদউল্লাহ ছিলেন ব্যয়বহুল। সিপিএলে লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে নেমেছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। শ্বাসরূদ্ধকর ম্যাচে ফ্যাবিয়ান অ্যালেনের অভিষেক ইনিংস বদলে দিয়েছে সব। তার চোখ ঝলসানো হাফ সেঞ্চুরিতে রান তাড়ায় বারবাডোস ট্রাইডেন্টসকে দুই উইকেটে হারিয়েছে মাহমুদউল্লাহরা।

এই জয়ে আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে সেন্ট কিটস। ত্রিনবাগো ও গায়ানার আরও তিনটি ম্যাচ বাকি। সেন্ট কিটসের প্লে অফ নিশ্চিত হলেও বেশিক্ষণ শীর্ষে থাকা সম্ভব হচ্ছে না তাদের।

টস হেরে ব্যাট করা বারবাডোস ট্রাইডেন্টস ৫ উইকেটে সংগ্রহ করে ১৬৮ রান। নিকোলাস পুরানের ৪৪, রোস্টন চেসের ৩৮ ও জেসন হোল্ডারের ৩০ রানই ছিল উল্লেখযোগ্য। মাহমুদউল্লাহ এদিন বল হাতে ছিলেন ব্যয়বহুল। ৪ ওভারে ৩৫ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। ১৬ রান দিয়ে দুটি নিয়েছেন শামসি।

জবাবে ব্যাট করতে নামা সেন্ট কিটসের শুরুটা চোখ ধাঁধানো ছিল না। বড় ইনিংস আসেনি টপ অর্ডার থেকে। মাহমুদউল্লাহ তৃতীয় উইকেটে নেমে ১৯ বলে করেছেন ১৫ রান।  শেষ দিকে দিশা হারিয়ে ফেলেছিল তারা। এক পর্যায়ে দলের স্কোর ছিল ৬ উইকেটে ৯২। সেখান থেকে দলকে টেনে তোলেন ফ্যাবিয়ান অ্যালেন।  শেষ ওভারে প্রয়োজন ছিল ১৭ রান। ৩৪ বলে তার ৬৪ রানের চোখ ঝলসানো ইনিংসে ৮ উইকেট হারিয়ে ১৯.৪ ওভারে দলের জয় নিশ্চিত করেন ফ্যাবিয়ান।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম