এশিয়া কাপের দলে ডাক পাননি অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। তার বাদ পড়া জন্ম দিয়েছে নানা প্রশ্নের। জিম্বাবুয়ের বিপক্ষে দলে ছিলেন। তবে খেলার সুযোগ হয়নি। তাতে তার ব্রাত্য হয়ে পড়ার বিষয়টিই সামনে চলে এসেছে বার বার। নতুন করে প্রধান নির্বাচক জানালেন হাফিজকে নিয়ে তাদের ভিন্ন পরিকল্পনার কথা।
১৬ সদস্যের দলে হাফিজের না থাকা নিয়ে নির্বাচক প্রধান ইনজামামের ব্যাখ্যা, ‘বিশ্বকাপকে ঘিরে যেই ২০-২২ জন ক্রিকেটার আছেন তার মধ্যে হাফিজ অন্যতম।’
অভিজ্ঞ ব্যাটসম্যানের পাশাপাশি বল হাতেও ভূমিকা রাখেন এই অলরাউন্ডার। অবৈধ অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছেন বেশ কয়েকবার। যদিও অ্যাকশন শুধরে ফিরেছেন। তার বোলিং নিয়ে সাবেক অধিনায়ক ইনজামামের মন্তব্য, ‘হাফিজ খুবই ভালো মানের খেলোয়াড়। সে ব্যাটিংয়ের পাশাপাশি বলও করে। তবে এই মুহূর্তে আমাদের বিকল্প ভাবনা আছে। এশিয়া কাপের পরে বড় কিছু আছে। তাই এই মুহূর্তে আমরা বিকল্প ভাবনা নিয়েই ভাবছি।’








