অবসরের পর বেকার থাকছেন না কুক

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৯আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩৪

চলমান টেস্টের পর অবসর জীবন শুরু কুকের। ক্রিকেট ছেড়ে অবসরে গেলেও বেকার থাকতে হচ্ছে না অ্যালিস্টার কুককে। ধারাভাষ্য কক্ষে সাবেকদের সঙ্গে দেখা যেতে পারে সাবেক ইংলিশ অধিনায়ককে।

বর্তমানে ভারতের বিপক্ষে ওভালের টেস্ট শেষে ব্যাট-প্যাড তুলে রাখবেন কুক। তার মাঝেই টকস্পোর্টসের সঙ্গে আলোচনা চলছে তার। উদ্দেশ্য ২০১৯ সালে ইংল্যান্ডের ক্যারিবিয়ান সফরে ধারাভাষ্যকার হিসেবে তাকে রেখে দেওয়া।

সেই প্যানেলে আরও থাকছেন মার্ক নিকোলাস, ড্যারেন গফ, ডেভিড লয়েড ও জ্যারোড কিম্বার। যারা বিভিন্ন সময়ে সিরিজে ধারাভাষ্য দেবেন। কুক এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। তবে টক স্পোর্টসের আগ্রহে তাকে যে বেকার থাকতে হচ্ছে না সেটা প্রায় নিশ্চিত!

২০১৮-১৯ মৌসুমের শ্রীলঙ্কা ও ক্যারিবিয়ান সফরের অডিও স্বত্ব ছাড়া ২০১৯-২০ মৌসুমের দক্ষিণ আফ্রিকা সফরেরও স্বত্ব পাওয়ার কথা টকস্পোর্টসের।  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক