এশিয়া কাপে ধারাবাহিকতা ধরে রাখতে চায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৫

সরফরাজ আহমেদ সামনেই মহাদেশীয় টুর্নামেন্ট এশিয়া কাপ। টুর্নামেন্টে ধারাবাহিকতা ধরে রাখাকে গুরুত্ব দিচ্ছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। ১৬ সেপ্টেম্বর পুঁচকে হংকংয়ের মুখোমুখি হবে পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফির মতো এখানেও ধারাবাহিকতা নিজেদের আয়ত্ত্বে রাখার পক্ষে পাকিস্তান অধিনায়ক। তার মতে, ‘ধারাবাহিকতাই আসলে গুরুত্বপূর্ণ।’

লাহোরে অনুশীলন ক্যাম্পে এশিয়া কাপে নিজেদের লক্ষ্যের কথা জানান সরফরাজ। তিনি জানান, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে আমরা এই ধারাবাহিকতা ধরেই এগিয়েছি। তাতে ধরাশায়ী করেছি শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকাকে। এশিয়া কাপেও আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে মোমেন্টাম মুঠোয় পেতে চাই। যাতে করে ভারতের বিপক্ষে পুরো প্রস্তুতিটা নিয়ে নামতে পারি।’

টুর্নামেন্টের উদ্বোধনের তিন দিন পর চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান। দ্বিপক্ষীয় সিরিজে সচরাচর দেখা হয় না দুই দেশের। তাই টুর্নামেন্টের ‘হক কেক’ এই দুই দেশের লড়াই। সেই গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে ভাবছেন পাকিস্তান অধিনায়কও, ‘ভারতের বিপক্ষে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে যা হয়েছে সেটা অতীত। এটা প্রায় দেড় বছর আগের ঘটনা। সব পেশাদার দল অতীতকে পেছনে ফেলে সামনে তাকিয়ে থাকে। আমরা তেমনটাই করবো।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম