‘প্রথমার্ধেই মেসির জার্সি চেয়ে বসো না’

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৭

পিএসভি কোচ। লিওনেল মেসিকে পেলেই তার জার্সি পেতে কেনা মুখিয়ে থাকে? মাঝে মাঝে বিষয়টা শুধু তার ভক্তকুলেই সীমাবদ্ধ থাকে না। সেই তালিকায় যুক্ত হন প্রতিপক্ষ খেলোয়াড়রাও। চ্যাম্পিয়নস লিগে আজকে বার্সেলোনার প্রতিপক্ষ ডাচ জায়ান্ট পিএসভি আইন্দহোফেন।পিএসভি কোচ অবশ্য শিষ্যদের একভাবে সতর্ক করে দিলেন জার্সির বিষয়ে!

পিএসভি কোচ মার্ক ফন বোমেল শিষ্যদের উদ্দেশে বলেছেন, ‘যদি ভালো ফল পাই তাহলে ছেলেরা মেসির জার্সি পেতে লড়াই করলেও আমার আপত্তি নেই।’

মোদ্দা কথা প্রথমার্ধের বিরতিতে তেমন কোনও চিত্র শিষ্যদের কাছ থেকে প্রত্যাশা করেন না তিনি। তাই আগে থেকেই ছেলেদের সতর্ক করে রাখলেন। সেই বিষয়টি স্মরণ করিয়ে দিলেন এভাবেই, ‘এটা পেশাদারিত্বের মাঝেই পড়ে। যাতে করে মনোযোগটা দেওয়া যায়। আমি জানি ওরা প্রথমার্ধের বিরতিতে মেসির জার্সি চেয়ে বসবে। তাই বলবো প্রথমার্ধে মেসির জার্সি চেয়ে বসো না।’

আজ চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও পিএসভি। ম্যাচটি শুরু হবে মঙ্গলবার রাত ১০টা ৫৫ মিনিটে।   

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম