ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা বললেন দুই অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১২

রোহিত শর্মা ও সরফরাজ আহমেদ। আজকে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে ভারত। বিরতি ছাড়া পরের দিন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচটি ঘিরে আগে থেকেই উত্তেজনার রেণু ভেসে বেরাচ্ছে বাতাসে। তবে দুই অধিনায়ক তেমনটি ভাবছেন না। তারা মনে করছেন চির প্রতিদ্বন্দ্বিতার চেয়ে এশিয়া কাপ এর চেয়েও বেশি কিছু।

পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ ম্যাচটিকে ঘিরে চ্যাম্পিয়নস ট্রফিকে প্রেরণা হিসেবে নিচ্ছেন না। তিনি মনে করেন, ‘আমাদের মনে চ্যাম্পিয়নস ট্রফির ছাপ থাকবে না। সেটা এক বছর আগের বিষয়। তাই মাঠে নামলে আমরা নতুন কৌশল আর প্রবল উৎসাহ নিয়ে নামবো।’

বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ায় অনেকেই ভারতের শক্তি নিয়ে ভিন্নভাবে ভাবছেন। তবে পাকিস্তান অধিনায়ক মনে করছেন তাতে ব্যবধানে হেরফের হবে না মোটেও, ‘এ নিয়ে কোনও সন্দেহ নেই কোহলি ওদের নিয়মিত অধিনায়ক এবং বিশ্বমানের একজন ব্যাটসম্যান। তবে কোহলি ছাড়াও ভারত শক্তিশালী একটি দল। ওদের ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী। তাই সব মিলিয়ে বলতে পারি দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে।’

অপর দিকে হংকং ম্যাচ দিয়ে নিজেদের সার্বিক পরিস্থিতি যাচাই করে রাখতে চান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, ‘প্রথম ম্যাচ পরেই পাকিস্তান নিয়ে ভাবার সুযোগ পাবো। ওদের শক্তি ও দুর্বলতা নিয়ে পরে ভেবে দেখবো। তবে পিচের অবস্থা দেখে আমাদের কম্বিনেশন সঠিক বলেই মনে হচ্ছে। এখন ছেলেদের কাজটা ঠিকভাবে করতে হবে।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক