সবার চাওয়াতেই সূচি বদলেছে: বিসিবি সভাপতি

রবিউল ইসলাম, আবুধাবি থেকে
২০ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৩আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৬

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এশিয়া কাপ টুর্নামেন্টের মাঝপথেই সূচি বদল বিতর্কের জন্ম দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। জোর গুঞ্জন সুপার ফোরে ভারতের দাবি মেনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এমন উদ্যোগ! বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা যেখানে হতাশা প্রকাশ করেছেন সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টিকে দেখছেন ইতিবাচক দৃষ্টিতে! তবে এসিসির কাছে এর সুনির্দিষ্ট ব্যাখ্যা চেয়েছে বিসিবি।

বৃহস্পতিবার আবু ধাবির আবু জায়েদ স্টেডিয়ামে বসে বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচটিতে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি। এক ফাঁকে সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া জানান তিনি। চলতি মাসের ৩০ তারিখে এসিসির সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাওয়া পাপন বললেন, ‘আমরা লিখিতভাবে জানতে চেয়েছি কেনো এরকম করা হয়েছে। তবে চ্যাম্পিয়ন রানার্সআপ নিয়ে কিছু নেই। কাল (শুক্রবার) কোথায় খেলবো এটা জানা নিয়ে জটিলতা ছিলো। আজকের খেলার পর সূচি জানা লাগতো। আগে থেকে জেনে যাওয়াটা ভালো।’

টুর্নামেন্ট শুরুর আগে ভারতের পর পর দুই ম্যাচ পড়ে যাওয়ায় বিসিসিআই ক্ষোভ জানিয়েছিল। প্রয়োজনে টুর্নামেন্ট বয়কটের হুমকিও দিয়েছিল। কিন্তু বিসিবি সভাপতি পাপন জানালেন সব দলের চাওয়াতেই এমনটি করা হয়েছে, ‘সকলের চাওয়াতেই এটা করা হয়েছে। টুর্নামেন্টের বিভিন্ন জটিলতা এড়াতে আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চারটা টিম ফাইনাল হয়ে যাওয়ার পরই মূলত সিদ্ধান্ত হয়।’

তাহলে ঠিক কী কারণে ব্যাখ্যা চাওয়া হয়েছে- এমন প্রশ্নে মূল প্রসঙ্গ বাদ দেন বিসিবি প্রধান। তবে ভারতের বিষয়ে একমত হলেন না, ‘ভারতের সুবিধা নয়। ভারতের শর্ত ছিলো ওরা দুবাইতে খেলবে। এ কারণেই খেলা হচ্ছে দুবাইয়ে।’

আগের দিন অনুশীলনে মাশরাফি ঠিকই ক্ষোভ প্রকাশ করেন এসিসির এমন সিদ্ধান্তে, ‘পাগলও তো এভাবে সূচি বদল মেনে নেবে না। একটা আন্তর্জাতিক টুর্নামেন্টে গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই আমরা কিনা গ্রুপ রানার্স-আপ! তাহলে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি এখন শুধুই নিয়ম রক্ষার ম্যাচ! অবশ্যই আন্তর্জাতিক ম্যাচের মূল্য আছে। গ্রুপ ম্যাচ বলেন বা যা-ই বলেন, একটা নিয়ম থাকে টুর্নামেন্টের। কিন্তু আমরা নিয়মের বাইরে চলে যাচ্ছি, আর এটাই হতাশাজনক।’

পুরনো ফরম্যাট অনুযায়ী আবুধাবিতে বাংলাদেশ-আফগানিস্তানের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। এরপরেই নির্ধারিত হওয়ার কথা সুপার ফোর। অথচ একদিন আগে সুপার ফোরের ফিক্সচার চূড়ান্ত হয়ে গেছে! আফগানদের হারিয়ে বাংলাদেশ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হলেও রানার্সআপ হয়ে সুপার ফোরে খেলতে হচ্ছে ভারতের বিপক্ষে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক