জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের বিলুপ্তি চান হিথ স্ট্রিক

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪১

হিথ স্ট্রিক। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে দ্বন্দ্বটা চরমে পৌঁছেছে হিথ স্ট্রিকের। বিশ্বকাপ বাছাইয়ের পর তাকে অনিয়মতান্ত্রিকভাবে ছাঁটাই করেছিলো দেশটির বোর্ড। এবার সেই বোর্ডের বিলুপ্তির জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন সাবেক এই অধিনায়ক!

বোর্ডের সাম্প্রতিক পরিস্থিতি এখন প্রতিকূল। আর্থিক দৈন্যদশায় ক্রিকেটারসহ স্টাফদের বেতন ভাতা না দিতে পারার ব্যর্থতা অনেক দিন থেকেই। সেই দশা থেকে উত্তরণে বাধ্য হয়েই এগিয়ে আসতে হয়েছ আইসিসিকে।

এমন অবস্থায় নিজের ও স্টাফদের দেনা মিটিয়ে দিতে হারারের সুপ্রিম কোর্টে আবেদন করেছেন স্ট্রিক। তিনি সেই আবেদনে তার ও ছাঁটাই হওয়া স্টাফদের বকেয়া অর্থের তালিকা জমা দিয়েছেন।

বিশ্বকাপ বাছাইয়ের পর সব কোচিং স্টাফকেই ছাঁটাই করে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। স্ট্রিক বলছেন, তাদের চুক্তি অবৈধভাবে ভেঙে দেওয়া হয়েছে। এমনকি তিনি আরও জানিয়েছেন, প্রতিষ্ঠানটি চলছে ‘বেপরোয়াভাবে ও অবেহলায়’। তাই অতি দ্রুত প্রতিষ্ঠানটির বিলুপ্তি চান তিনি।

স্ট্রিক তার আবেদনে জানিয়েছেন, বোর্ডের কাছে তিনি ১ লাখ ২৮ হাজার ৭৬২.৯৫ মার্কিন ডলার পাওনা আছেন। একই সঙ্গে ব্যাটিং কোচ ল্যান্স ক্লুজনার, ফিটনেস ট্রেইনার শন বিল ও সহকারী কোচ ওয়েইন জেমসও পাওনা আছেন বড় অঙ্কের অর্থ। সব মিলিয়ে যার পরিমাণ প্রায় দুই লাখ মার্কিন ডলার। -ক্রিকইনফো।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম