আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে খেলার সম্ভাবনা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৭

আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে খেলার সম্ভাবনা বাংলাদেশের মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে আইসিসি। এতদিন ৮ দলের আইসিসি উইমেন্স চ্যাম্পিয়শিপে খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। তবে আগামী মাসের বোর্ড সভায় এই টুর্নামেন্ট ১০টি দলকে নিয়ে আয়োজনের ব্যাপারে আলোচনা করবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সেই আলোচনায় ইতিবাচক কিছু হলে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে খেলার জোরালো সম্ভাবনা।

গত জুনে ভারতকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতে হৈচৈ ফেলে দিয়েছিল বাংলাদেশ। ওই টুর্নামেন্টে ফাইনাল সহ দুবার ভারত আর পাকিস্তান একবার হার মেনেছিল সালমা-রুমানাদের কাছে। দিন দিন পারফরম্যান্সের উন্নতি হলেও বড় দলগুলোর মুখোমুখি হতে অনেক অপেক্ষা করতে হয় মেয়েদের। যা নিয়ে ভীষণ হতাশ বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ, ‘র‌্যাংকিংয়ে নবম স্থানে থাকার পরও আমাদের খেলার জন্য সুযোগের অপেক্ষায় থাকতে হয়। এটা সত্যিই বেদনাদায়ক। সেরা আটে থাকা ভারত-পাকিস্তান সারা বছর আইসিসি চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পায়। অথচ নবম স্থানে থেকেও আমরা সুযোগ পাচ্ছি না। তার মানে আমাদের দলটা যথেষ্ট ভালো নয়।’

নবম ও দশম স্থানে থাকা বাংলাদেশ ও আয়ারল্যান্ড এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে কিনা তা বোঝা যাবে আগামী মাসের সভার পর। এ প্রসঙ্গে আইসিসির জেনারেল ম্যানেজার জিওফ অ্যালারডাইস বলেছেন, ‘কাগজে-কলমে বিষয়টা লিপিবদ্ধ হয়ে আছে। আমরা অক্টোবরের সভায় এ বিষয়ে আলোচনায় করবো।’

আইসিসির এই কর্মকর্তা বাংলাদেশের মেয়েদের প্রশংসা করে বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে মেয়েদের ক্রিকেটে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। তারা ধীরে ধীরে শক্তিশালী দলে পরিণত হচ্ছে। বাংলাদেশের উন্নতির জন্য সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা প্রয়োজন।’

 

/এফআইআর/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম