টি-টেন লিগের আইকন রশিদ খান-আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৭

রশিদ খান ও ক্রিস গেইল।

চলমান বিতর্কের মাঝেই ড্রাফট প্রকাশ করেছে টি-টেন লিগ। শারজায় ২৩ নভেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টে এবার আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন রশিদ খান, শহীদ আফ্রিদি। ড্রাফটে অবশ্য কোনও বাংলাদেশির নাম নেই। তবে আগের বারের চেয়ে বেড়েছে তারকাদের সমারোহ।

সোমবার প্লেয়ার ড্রাফট করেছে আয়োজকরা। তালিকা অনুসারে কেরালা কিংসে খেলবেন ক্রিস গেইল। তার দলীয় সঙ্গী কিয়েরন পোলার্ড, ইংলিশ অধিনায়ক এয়োইন মরগান আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন একই  দলে। বর্তমান চ্যাম্পিয়নরা এবার দলে নিয়েছে ৩৬ বছর বয়সী পাক ব্যাটসম্যান ইমরান নাজিরকে। মারাঠা এরাবিয়ান্সের হয়ে মাঠ মাতাবেন আইকন ক্রিকেটার রশিদ খান। একই দলে খেলবেন লাসিথ মালিঙ্গা।

নর্দার্ন ওয়ারিয়র্সে খেলবেন আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি ও ওয়াহাব রিয়াজ। আফ্রিদি ও কলিন মুনরোকে নিয়েছে পাখতুন ফ্র্যাঞ্চাইজি। আইকন ক্রিকেটার সুনিল নারিন, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান ও মর্নে মরকেল খেলবেন বেঙ্গল টাইগার্সে।

একই ভাবে তারকাদের মাঝে আইকন ক্রিকেটার ব্র্যান্ডন ম্যাককালাম ও ক্রিস লিন চুক্তি নবায়ন করবেন রাজপুতের হয়ে। একই দলে আছেন কার্লোস ব্র্যাথওয়েট ও আফগান ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। শোয়েব মালিক মিচেল ম্যাক্লেনাঘান ও এভিন লুইস খেলবেন পাঞ্জাবি লিজেন্ডসে। অপর দিকে শেন ওয়াটসন, জোফরা আর্চার ও থিসারা পেরেরা খেলবেন কারাচিয়ান্সে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম