মাশরাফিকে ফোনে যা বললেন প্রধানমন্ত্রী

রবিউল ইসলাম, দুবাই থেকে
২৭ সেপ্টেম্বর ২০১৮, ২১:২০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৪

মাশরাফিকে ফোন করেছেন প্রধানমন্ত্রী। ফাইল ছবি। ক্রীড়াপ্রেমী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খ্যাতি নতুন নয়। সুযোগ পেলেই বাংলাদেশের খেলা দেখেন। সব সময় সাকিব-মাশরাফিদের খোঁজ খবরও নেন। তামিম-সাকিবদের ইনজুরিতে তাদের সঙ্গে কথাও বলেন। বুধবারও পাকিস্তানকে হারানোর পর দলের খোঁজ নিতে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশের এশিয়া কাপ ফাইনাল নিশ্চিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা হয়েছে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। ম্যাচ জিতে ড্রেসিংরুমে ফিরতেই নিউইয়র্ক থেকে মাশরাফির সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘের ৭৩তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। সামনের ম্যাচেও এরকম জয় প্রত্যাশা ও খেলোয়াড়দের চেষ্টার প্রশংসা করেছেন তিনি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে সেই খবর জানিয়ে মাশরাফি বলেন, ‘হ্যাঁ, উনি ফোন দিয়েছিলেন। ড্রেসিংরুমেই কথা হয়েছে। উনি খুব খুশি হয়েছেন। বলেছেন ফাইনাল জেতার চেষ্টা করতে। যতটুকু সম্ভব নিজেদের সেরাটা দিতে বলেছেন।’

বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অলিখিত সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে তৃতীয় বারের মতো এশিয়া কাপের ফাইনালের টিকিট কাটে বাংলাদেশ। এদিন মোস্তাফিজ-মিরাজের বোলিংয়ে ৩৭ রানে হার মানে পাকিস্তান। এমন জয়ের পর শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে শিরোপা লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক