ভারতকে হারানোর বড় সুযোগ দেখছেন মাশরাফি

রবিউল ইসলাম, দুবাই থেকে
২৭ সেপ্টেম্বর ২০১৮, ২২:৪৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫৮

সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। ছবি-বিসিবি। আরও একটি ফাইনালে ভারতের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। ২০১৬ সালের শিরোপা ধোনিদের কাছেই হারিয়েছিল টাইগাররা। তাই এবার সুযোগ থাকছে বদলা নেওয়ার! সেই ভারতকে হারিয়েই প্রথমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের দারুণ সুযোগ দেখছেন অধিনায়ক মাশরাফি।
ভঙ্গুর দল নিয়ে নিজেদের সেরা ক্রিকেট খেলতে মরিয়া হয়ে আছে বাংলাদেশ। তাই ফাইনালের আগের দিন মানসিক শক্তি সঞ্চয় করতে অনুশীলন করেনি মাশরাফিরা। ফলাফল যাই হোক, ফাইনালে নিজেদের সেরা ক্রিকেট খেলতে তারা এখন প্রস্তুত। টিম হোটেলে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি সেই কথাই বললেন, ‘আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ থাকছে। ফাইনালতো কেবল একটি ম্যাচ মাত্র। নিজেদের সেরা দিনটা কাটালে যেকোনো কিছুই হতে পারে। ছেলেরা ভালো অবস্থায় আছে। অবশ্যই তামিম ও সাকিবকে হারানো আমাদের জন্য ভালো কিছু নয়, ওরা আমাদের দলের সেরা দুই পারফরমার। গত ম্যাচ থেকে ছেলেরা অনেক কিছু শিখেছে। সাকিব খেলবে না জানার পর ওরা নিজেদের সবটুকু দিয়ে লড়েছে। অবশ্য আমাদের ব্যাটিং নিয়ে কিছু চিন্তা আছে। নিজেদের দিনটা ভালো গেলে যেকোনো কিছুই হতে পারে। আমাদের মানসিকভাবে শক্ত থাকতে হবে, শেষ বল পর্যন্ত লড়ে যেতে হবে।’

পাকিস্তানের পর ভারতকেও সাকিব-তামিমকে ছাড়া হারানো সম্ভব। কিন্তু সেটির পথ কেমন হতে পারে? এমন প্রশ্নের জবাবে মাশরাফির উত্তর, ‘পথ তো মাঠের ভেতর থেকেই বের করতে হয়। একটা ভালো স্পেল, একটা ভালো ইনিংস এসবই পথটা করে দেয়। এর জন্য দরকার মানসিকভাবে শক্ত থাকা, শতভাগ ফিট থাকা। শারীরিকভাবে তো রিকোভারি করা সম্ভব নয়। একদিনের ব্যবধানে ফাইনাল খেলতে হবে। আমাদের প্রয়োজন মানসিকভাবে শতভাগ ফিট থাকা। সেটা চেষ্টা করছি আমরা।’

বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। যা ছড়িয়ে পড়ে দুই দেশের ক্রিকেট ভক্তদের মাঝে।  বিশেষ করে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচ থেকেই এই উত্তেজনা বেশি দেখা যায়। অনেক সময় ক্রিকেটারদের মাঝেও এই উত্তেজনা ছড়িয়ে পড়ে। যা আদতে বিপদই ডেকে আনে। শুক্রবারের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেই আবেগকে নিয়ন্ত্রণ করা জরুরি বলে মনে করেন মাশরাফি, ‘আবেগের ব্যাপার থাকবেই, সেটাকে নিয়ন্ত্রণ করা জরুরি। বিশেষ করে ফাইনাল ম্যাচে অবশ্যই অনেক আবেগ থাকে, এটাই স্বাভাবিক। তবে আবেগকে নিয়ন্ত্রণ করে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। ওখানেই আমাদের মনোযোগ।’

ভারতের ব্যাটিং লাইনআপ শক্তিশালী। তাদের বিপক্ষে ভালো করতে হলে যথেষ্ট রান স্কোরবোর্ডে থাকতে হবে। মাশরাফি লড়াই করার জন্য স্কোরবোর্ডে অন্তত ২৭০ রান চান। জয়ের ক্ষেত্রে এই রানটুকু যথেষ্ট নয় বলে মত তার, ‘কত রান নিরাপদ- এর উত্তর দেওয়া কঠিন। প্রথমত, আমাদের টপ অর্ডার যেভাবে খেলেছে, তাতে কোনো রান আগে থেকে ঠিক করে দেওয়া কঠিন। যেহেতু ভারতের ব্যাটিং অনেক শক্তিশালী।  জেতার স্কোর বলছি না, ২৬০-৭০ হলে লড়াই করার সুযোগ থাকবে। আগে বোলিং করলে অবশ্যই চাইব যত কমে সম্ভব ওদের আউট করতে। ব্যাটিং বা বোলিং যাই করি শুরুটা ভালো হওয়া জরুরি।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম