রোহিতকে ফেরালেন রুবেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৮, ২৩:০৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ২৩:১০

রুবেল। রুবেলকে দিয়ে অবশেষে সাফল্য তুলে নিয়েছেন অধিনায়ক মাশরাফি। ওপেনিংয়ে নেমে ত্রাস ছড়াতে থাকা রোহিত শর্মাকে ৪৮ রানে তালুবন্দী করেন নাজমুল অপু। ভারতের স্কোর ১৬.৫ ওভারে ৭৩ রানে ৩ উইকেট।
মাশরাফির শিকার রাইডু

বোলিংয়ে এসেই সাফল্য পান মাশরাফি বিন মুর্তজা। নিজের তৃতীয় বলে বাংলাদেশ অধিনায়ক ফিরিয়েছেন আম্বাতি রাইডুকে।

সংগ্রহটা বেশি নয়, তাই বোলিংয়ে ভালো শুরু দরকার ছিল বাংলাদেশের। শিখর ধাওয়ানের আউটের পর সেই শুরুটা এনে দিলেন মাশরাফি। তার স্টাম্পের ওপর বল খেলতে গিয়ে রাইডু ধরা পড়েন উইকেটরক্ষক মুশফিকুর রহিমের গ্ল্যাভসে। ব্যাটের কানায় লেগে আউট হওয়ার আগে ভারতীয় ব্যাটসম্যান ৭ বলে করেন মাত্র ২ রান।

নাজমুলের শিকার ধাওয়ান

ভারতীয় উদ্বোধনী জুটিকে বেশিদূর এগোতে দিলেন না নাজমুল ইসলাম। এই স্পিনার বোলিংয়ে এসেই তুলে নিয়েছেন শিখর ধাওয়ানের উইকেট। ভারত প্রথম উইকেট হারায় ৩৫ রানে।

ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন ধাওয়ান। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করা ভারতীয় ব্যাটসম্যানকে থামান নাজমুল। নিজের চতুর্থ বলে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে ১৫ রান করা ধাওয়ানকে প্যাভিলিয়নে ফেরত পাঠান এই স্পিনার।

২২২ রানে অলআউট বাংলাদেশ

কোনও উইকেট না হারিয়ে স্কোর ১২০। সেই বাংলাদেশই কিনা অলআউট হয়ে গেল ২২২ রানে! এর মানে ১০২ রান তুললে ১০ উইকেট হারিয়েছে টাইগাররা। ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে দুর্দান্ত শুরুর পরও তাই ৪৮.৩ ওভারে গুটিয়ে গেছে মাশরাফিরা।

লিটন দাসের ইনিংসটাই বাংলাদেশের স্কোরকে অতদূর পর্যন্ত নিয়ে গেছে। বাংলাদেশি ওপেনার শিরোপা নির্ধারণী মঞ্চে জ্বলে ওঠে পেয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তার ১২১ রানের সঙ্গে সৌম্য সরকার (৩৩) ও মেহেদী হাসান মিরাজ (৩২) ছাড়া আর কেউই কিছু করতে পারেননি। হতাশ করেছেন ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন ও মাহমুদউল্লাহ। লোয়ার অর্ডারে মাশরাফিও কিছু করতে পারেননি। লোয়ার অর্ডারে মাশরাফিও কিছু করতে পারেননি। ৭ রান করে স্টাম্পিং হয়ে ফিরেছেন প্যাভিলিয়নে। নাজমুল ইসলামও করেছেন ৭ রান। আর শেষ ব্যাটসম্যান হিসেবে রুবেল হোসেন ফিরেছেন শূন্য রানে।

ভারতীয় বোলারদের শুরুটা মন্দ হলেও পরে ঘুরে দাঁড়িয়ে পেয়েছেন সাফল্য। সবচেয়ে সফল কেদার যাদব, এই স্পিনার ৪৫ রানে পেয়েছেন ৩ উইকেট। আর ‍দুটি উইকেট শিকার কুলদীপ যাদবের।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম