বিপিএল থেকে সরে দাঁড়াতে চায় চিটাগং ভাইকিংস

স্পোর্টস ডেস্ক
০২ অক্টোবর ২০১৮, ১০:৪৮আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১১:১৩

বিপিএল থেকে সরে দাঁড়াতে চায় চিটাগং ভাইকিংস আসন্ন বিপিএল এমনিতেই রাজনৈতিক কারণে গেছে পিছিয়ে। এমন প্রতিকূলতায় আবার না খেলার সিদ্ধান্ত নিতে যাচ্ছে চিটাগং ভাইকিংস। এমন তথ্যই জানা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য তাদের মানাতে চেষ্টা করছে। এ ব্যাপারে বিপিএল গভর্নিং বডির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল জানান, ‘হ্যাঁ তারা আমাদের এ ব্যাপারে একটি মেইল পাঠিয়েছে। তারা বলছে টুর্নামেন্ট চালিয়ে নিতে তারা অক্ষম।’

বিষয়গুলো তখনই সামনে আসলো যখন টুর্নামেন্ট উপলক্ষে খেলোয়াড়দের তালিকা পাঠানোর ব্যাপারে তাদের কাছ থেকে সাড়া মিললো না। খেলোয়াড়েদের তালিকা পাঠানোর সবশেষ সময় ছিলো ৩০ সেপ্টেম্বর। এ ব্যাপারে অবশ্য বিপিএল গভর্নিং বডি ফ্র্যাঞ্চাইজিটির মালিকের দেশে ফেরার অপেক্ষায়। শেখ সোহেল আরও জানান, ‘আমরা দলটির মালিকের আসার অপেক্ষায় আছি। ওরা গত ৫ বছর ধরে আমাদের সঙ্গে আছে। তাই আশা করছি তাদের টুর্নামেন্টে থাকার ব্যাপারে রাজি করাতে পারবো।’

আসন্ন বিপিএল শুরু হবে ৫ জানুয়ারি থেকে। যদিও টুর্নামেন্ট প্রাথমিকভাবে হওয়ার কথা ছিলো অক্টোবরে। যদি চিটাগং ভাইকিংস না আসে তাহলে অন্য কোনও ফ্র্যাঞ্চাইজি নেবে না বিপিএল। ৬টি দল নিয়েই টুর্নামেন্ট চালাবে তারা।-ক্রিকবাজ।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম