লুইসের কাছে আইপিএলের গুরুত্ব বেশি

স্পোর্টস ডেস্ক
০২ অক্টোবর ২০১৮, ১১:৪৯আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১৩:১৮

এভিন লুইস। আইপিএলকে প্রাধান্য দিতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি নিতে রাজি হননি এভিন লুইস। গতকাল ছেলে ও মেয়েদের দুটি দলেরই তালিকা প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। সিদ্ধান্ত নিতে অভিজ্ঞ ক্রিস গেইল, আন্দ্রে রাসেল ও কিয়েরন পোলার্ডদের পদাঙ্ক অনুসরণ করলেন মারকুটে এই ক্রিকেটার।

গেইলদের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে নিজেকে চেনাচ্ছেন লুইস। সাম্প্রতিক সময়ে তার স্ট্রাইক রেট ১৫৭.৪৪। তাই ক্যারিবীয় অঞ্চলের দামী ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে বেশি সময় নেননি। বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে চুক্তিতে আছেন।  তার মতো এমন বিদেশি লিগে খেলতে গিয়ে ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, কিয়েরন পাওয়েল, ডোয়াইন ব্রাভো ও সুনিল নারিনরাও বেছে নেননি কেন্দ্রীয় চুক্তি। এমনকি ড্যারেন ব্রাভোও টি-টোয়েন্টি লিগ খেলার কারণে চুক্তিতে অনুপস্থিত।

পুরনোদের মাঝে জেসন হোল্ডার, শাই হোপ, কেমার রোচ ও আলজারি জোসেফরা সব ফরম্যাটের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ৮ ক্রিকেটার শুধুমাত্র লাল বলের জন্যে চুক্তিবদ্ধ হয়েছেন।  আর মাত্র ৩জনকে শুধু মাত্র সাদা বলের জন্যে চুক্তিবদ্ধ করা হয়েছে। এরা হলেন কার্লোস ব্র্যাথওয়েট, অ্যাশলে নার্স ও রোভম্যান পাওয়েল।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম