যুব এশিয়া কাপে হংকংকে হারিয়েও অপেক্ষায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৮, ১৫:১৯আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১৫:৩৩

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব এশিয়া কাপে হংকংকে ৫ উইকেটে হারিয়েও সেমিফাইনালে যেতে অপেক্ষায় থাকতে হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে। শেষ চার নিশ্চিত করতে বাংলাদেশকে চেয়ে থাকতে হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচের দিকে। সেখানে পাকিস্তান হারলেই কেবল সেমি নিশ্চিত হবে স্বাগতিকদের।

চট্টগ্রামে রান রেট বিবেচনায় ছিলো বলে শুরুতে টস হেরে ফিল্ডিং নেয় বাংলাদেশ। বোলাররাও ছিলো বেশ সফল। হংকংকে গুটিয়ে দিয়েছে মাত্র ৯১ রানে। তবে বাংলাদেশের বোলিংয়ের বিপরীতে তাদের স্লথ গতির ব্যাটিং গড়িয়েছে ৪৬.৫ ওভার পর্যন্ত। রিশাদ হোসেন ৭.৫ ওভারে ১১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে নিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও রাকিবুল হাসান।

জবাবে বাংলাদেশ দ্রুত গতিতে ব্যাট হাতে জবাব দিয়েছে ঠিকই। একই সঙ্গে সমান তালে উইকেট বিলিয়েছেন ব্যাটসম্যানরা। আতঙ্ক ছড়ানো সময়টায় ৩০ রানে হারিয়ে বসেছিলো ৪ উইকেট! পরে আকবর আলী ও মাহমুদুল হাসান জয় মিলেই বিপদ সামাল দেন বাংলাদেশের।

আকবর আলী ২৫ রানে ফিরে গেছেন তবে জয় তুলে মাঠ ছেড়েছেন মাহমুদুল হাসান জয়। অপরাজিত থাকেন ৩২ রানে। তার ২০ বলের দ্রুত গতির ইনিংসে ছিলো ৪টি চার ও একটি ছয়। বাংলাদেশ শেষ পর্যন্ত ১১.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।

শুরুতে শ্রীলঙ্কার কাছে হেরে শুরু করায় টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচ জেতারও বিকল্প ছিলো না বাংলাদেশের। ২ ম্যাচ শেষে শ্রীলঙ্কা ৪ পয়েন্ট নিয়ে সবার উপরে। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। পাকিস্তান ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। তবে তাদের রান রেট বাংলাদেশের চেয়ে বেশি। তাই পাকিস্তান আজকে জিতলেই সেমিফাইনালে চলে যাবে। একই সঙ্গে যাবে শ্রীলঙ্কা।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম