রাজকোট টেস্টে নেই কেমার রোচ

স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০১৮, ১০:২৯আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১১:০৩

কেমার রোচ। প্রথম টেস্টের আগে দুঃসংবাদ শুনতে হলো ওয়েস্ট ইন্ডিজকে। রাজকোটে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না পেসার কেমার রোচের। ঘনিষ্ঠ আত্মীয়ের মৃত্যুতে দলের সঙ্গে নেই তিনি।

বিদায়ী কোচ স্টুয়ার্ট ল অবশ্য এ নিয়ে খুব বেশি ভাবনায় নেই। নতুন বলের আগ্রাসী এই পেসারকে হারিয়েও বাকিদের ওপর আস্থা রাখছেন। উদীয়মান কিমো পল, নতুন মুখ শেরমান লুইসদের কথাই বিশেষ করে বলেছেন, ‘কেমারকে মিস করা মানে বড় শূন্যতা তৈরি হওয়া। তবে আমাদের কিছু উজ্জ্বল প্রতিভা আসছে। পেস আক্রমণের প্রতিভা এরা। তরুণ এই ছেলেদের আশা করছি ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও দেখতে পাবেন। কিমো পল সাম্প্রতিক সাফল্যে ভূমিকা রেখেছিলো। এছাড়া তরুণ শেরমান লুইসও আছে। তাদের পেসের সঙ্গে সুইংটাও কার্যকরী। তারা তরুণ একই সঙ্গে শিখতেও মরিয়া। ’

নতুন মুখ হিসেবে আসা শেরমান লুইস জুলাইয়ে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে ছিলেন আলোচনায়। নিয়েছেন ৮ উইকেট। বাংলাদেশের বিপক্ষেও সফল ছিলেন কিমো পল। প্রথম এই টেস্ট শুরু হবে বৃহস্পতিবার। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম