হাতের চিকিৎসায় শুক্রবার অস্ট্রেলিয়া যাচ্ছেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৮, ১৫:১৬আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১৭:৩৩

সার্জারির পর সাকিব। ছবি-ফেসবুক থেকে।

এশিয়া কাপে থাকতেই সাকিব আল হাসানের বাঁ হাতের কনিষ্ঠ আঙুলের অবস্থা ছিলো শোচনীয়। ফাইনালের আগেই দ্রুত দেশে ফিরে আঙুলের সংক্রমণ নিয়ে ভর্তি হন অ্যাপলো হাসপাতালে। আঙুলে পুঁজ জমে যাওয়ায় তা বের করে আনতে হয় সার্জারি করেই। দুইদিন আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় বিশ্রামে আছেন সাকিব। আঙুলে অস্ত্রোপচারের উপযুক্ত হতে আরও চার সপ্তাহ অপেক্ষা করতে হবে তাকে। আপাতত করণীয় বিষয়গুলো জানতে অস্ট্রেলীয় হ্যান্ড সার্জনের দ্বারস্থ হচ্ছেন সাকিব। শুক্রবার হ্যান্ড সার্জন গ্রেগ হয়কে দেখাতে তিনি দেশ ছাড়বেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, গ্রেগ হয়ের সঙ্গে যোগাযোগ করার পর তিনি জানিয়েছেন সাকিবের সার্বিক অবস্থা যাচাইয়ের পরই সিদ্ধান্ত নেওয়া হবে পুনরায় তার সার্জারি লাগবে কিনা। কারণ সেটাই হবে সবশেষ ধাপ। তবে অস্ট্রেলীয় এই বিশেষজ্ঞ চিকিৎসক অস্ট্রেলিয়ায় তার সার্বিক অবস্থা দেখে নেওয়ার পরই নিজের রায় জানাবেন।

চিকিৎসার অংশ হিসেবে সাকিবকে বর্তমানে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। যার সবশেষটি দেওয়া হয়েছে মঙ্গলবার। এ ব্যাপারে দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘আপাতত আমরা অ্যান্টিবায়োটিক চিকিৎসার মধ্যেই আছি। এভাবে আরও সপ্তাহখানেক চলার পর ওর ইনফেকশনের জায়গা নিয়ন্ত্রণ করা হবে।’

তবে সবকিছু ঠিক থাকলেও সাকিবকে অস্ট্রেলিয়ায় হ্যান্ড সার্জনের কাছে পাঠাবে বিসিবি। সেই কথা জানিয়ে বিসিবির এই চিকিৎসক আরও জানিয়েছেন, ‘সব ঠিক থাকলেও তাকে চিকিৎসকের কাছে পাঠানো হবে। দুটি বিষয়ে আমাদের জানতে হবে। এক- এখন সাকিবের বর্তমান অবস্থা কী, সার্জারির প্রয়োজন আছে কিনা? দ্বিতীয়তো সার্জারির প্রয়োজন হলে নতুন পরিকল্পনা কী হবে? এসব মিলিয়ে আমরা একটা পর্যবেক্ষণ চাইবো। তার সঙ্গে যোগাযোগ সাপেক্ষে শুক্রবার হয়তো সাকিব অস্ট্রেলিয়াতে যাবে। ওখানে যাওয়ার পর আসলে সাকিবের মাঠে ফেরার ব্যাপারে বিস্তারিত জানানো সম্ভব হবে। আমরা আশা করছি অস্ত্রোপচার লাগলে সেটা এক মাসের মধ্যে করা সম্ভব হবে। সব কিছুই নির্ভর করছে অস্ট্রেলিয়ার চিকিৎসকের পর্যবেক্ষণের ওপর।’

দুবাই থেকে সাকিবের চলে আসাটা ছিলো আকস্মিক ঘটনার মতো। হাতের এমন দশার খবর শুরুতে কাউকেই জানানো হয়নি। তবে দেশে ফেরার পর গত বৃহস্পতিবার তার হাতে দ্রুত ভিত্তিতে অস্ত্রোপচার করে পুঁজ বের করে আনা হয়। আঙুল ফুলে যাওয়ায় ব্যথা আর সহ্য করতে পারছিলেন না। সার্জারির পর পর জানা যায় ভয় জাগানিয়া আরেক তথ্য। জমে থাকা পুঁজ ছড়িয়ে পড়েছিলো সাকিবের বাম হাতে। আরেকটু দেরি হলেই ঘটে যেত সর্বনাশ!

এর আগে শুরুতে সাকিবের দেশের বাইরে হাতের চিকিৎসার জন্যে যাওয়ার কথা থাকলেও আচমকা দেশে ফিরেই এমন অস্ত্রোপচার করাতে বাধ্য হন তিনি। হাতের সার্বিক তথ্য নিজেই জানান নিজের অফিসিয়াল ফেসবুক পেজটিতে।

 


/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম