ঢাকা টেস্টে হেরেও বাংলাদেশকে খাটো করে দেখেছিলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
০৪ অক্টোবর ২০১৮, ১৬:১২আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৬:৩৮

ঢাকা টেস্টে অস্ট্রেলিয়াকে হারানোর পর মুশফিকদের উল্লাস। গত বছর অস্ট্রেলিয়াকে নাকানি-চুবানি খাইয়ে তাদের বিপক্ষে প্রথম টেস্ট জয় পেয়েছিলো বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেটে এমন টেস্ট জয় ইতিহাস হয়ে থাকলেও ক্রিকেট অস্ট্রেলিয়া এমন কীর্তিকে দেখেছিলো খাটো করেই! ক্রিকেট অস্ট্রেলিয়ার টিম পারফরম্যান্স প্রধান প্যাট হাওয়ার্ডের ইমেইল থেকেই পাওয়া গেছে এমন তথ্য।

সম্প্রতি বল টেম্পারিং কাণ্ডের বিশদ বিবরণ নিয়ে বই লিখেছেন অস্ট্রেলীয় সাংবাদিক গিডিয়ন হেই। ক্রেসিং দ্য লাইন- নামের সেই বই থেকে পাওয়া গেছে এমন বিতর্কিত তথ্য। ২০১৭ সালে বেতন নিয়ে ঝামেলায় বাংলাদেশ সফরেই আসতে চাইছিলো না স্মিথরা। আর সেই সফরে বাংলাদেশ যখন ঢাকা টেস্টে তাদের হারিয়ে দিলো তখন হাওয়ার্ড ই-মেইল বার্তায় বাংলাদেশি ক্রিকেটারদের মান নিয়ে প্রশ্ন তোলেন বোর্ডের কাছে দেওয়া এক ইমেইল বার্তায়। তিনি ইমেইলে লিখেছেন, ‘বাংলাদেশের কাছে প্রথম টেস্টে হারের পর ঢাকা হোটেলের একটি ক্যাফেতে বসে আছি। আমি ব্যক্তিগতভাবে খুব বিব্রত এবং সব দায় আমার কাঁধেই নিচ্ছি। যে কোনও সমালোচনা আমাদের দিকে আসুক না কেন তা আনন্দের সঙ্গে গ্রহণ করতে রাজি। যারা ঢাকায় এখনও আছেন তারা জানেন হারটা কতটা বাজে ছিলো। তাই আপনাদের কাছে যেসব বিষয়গুলো সামনে নিয়ে আসা প্রয়োজন সামনের দিনগুলোতে তার একটা রসদ পেয়ে গেছেন।’

বাংলাদেশ দলের কাছে হারলেও এই দলটাকে অস্ট্রেলিয়ার স্টেট টিমগুলোর সমমান মনে করেন না প্যাট হাওয়ার্ড। তেমন আভাসই মেলে তার ইমেইলে, ‘বর্তমানে যে সিস্টেম আছে সেখানে জাতীয় দলের ফল নিয়ে সব কিছু বিচার করা হয়। আপনারা কল্পনা করতে পারেন এখানে অনেক প্রশ্নই তোলা হয়েছে। আমার মনে হয় সেগুলো ঠিক আছে। তবে আমি এই বিষয়ে খুব আত্মবিশ্বাসী যে যারা আমাদের হারিয়েছে তারা স্টেট টিমে গেলে কোনও রান পাবে না।’

অবশ্য প্যাট হাওয়ার্ডের এমন উপস্থাপনার পরেই এ বছরে বাংলাদেশের নির্ধারিত সফর বাতিল করে বসে ক্রিকেট অস্ট্রেলিয়া। হেইর বইতে অস্ট্রেলিয়ার অনেক বিরোধপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক