ভারতের বিদেশ সফরে ক্রিকেটারদের স্ত্রীকে সঙ্গে রাখার অনুমতি আগেও দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। রবি শাস্ত্রীর সময়ই ঘটা করে এমনটি দেখা মিলেছে বেশ কয়েকবার। নিয়মিত এমন না হওয়ায় আবার তেমনই এক অনুরোধ করেছেন রবি শাস্ত্রীর প্রিয় শিষ্য বিরাট কোহলি। যদিও ভারতীয় বোর্ড এখনও তার পক্ষে রায় দেয়নি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের উপদেষ্টা কমিটির এক মুখপাত্র জানান, ‘বিরাট এ ব্যাপারে আমাদের কাছে অনুরোধ করেছে। তবে দ্রুতই এ ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছি না। নতুন যারা কর্মকর্তা আসবে তাদের ওপর ছেড়ে দেবো। এই মুহূর্তে নীতি পরিবর্তন হচ্ছে না।’
এই বছরের শুরুতে ভারতীয় বোর্ড অবশ্য অনুমতি দিয়েছিল ক্রিকেটারদের। শুধু স্ত্রীই নয়, বান্ধবী রাখার পক্ষেও রায় ছিলো বিসিসিআইর। তবে সেক্ষেত্রে সময় বেঁধে দেওয়া হয়েছিলো দুই সপ্তাহ। ভারতীয় দলের পরবর্তী বিদেশ সফর অস্ট্রেলিয়ায়, ২১ নভেম্বর।








