অবশেষে পাকিস্তানের বিপক্ষে রুমানাদের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৮, ১৪:৫৬আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ১৫:০৪

৬ উইকেট নিয়েছেন খাদিজা। পাকিস্তানের কাছে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জায় পিঠ ঠেকে গিয়েছিলো রুমানাদের। একমাত্র ওয়ানডেতে স্বস্তির জয় পেয়েছে স্বাগতিকরা। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ৬ উইকেট নিয়ে অফস্পিনার খাদিজাতুল কুবরাই ধসিয়ে দিয়েছেন পাকিস্তানকে।

কক্সবাজারে টস জিতে শুরুতে ব্যাট করে বাংলাদেশের কাছে সুবিধা করতে পারেনি সফরকারীরা। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৩৪.৫ ওভারে মাত্র ৯৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। অফ স্পিনার খাদিজাতুল কুবরার স্পিনেেই ধরাশায়ী হয়েছে প্রতিপক্ষ। তবে শুরুটা ধীর স্থির। ১২ ওভারে ৩৮ রান করেছিলো বিনা উইকেটে। শুরুতে লতা মন্ডলের আঘাতে মুনিবা আলী বিদায় নিলে নিয়মিত বিরতিতে আঘাত হানেন খাদিজা। টপ অর্ডারই মূলত প্রতিরোধ দিয়েছে বাংলাদেশের বিপক্ষে। সর্বোচ্চ ২৯ রান আসে অধিনায়ক জাভেরিয়া খানের ব্যাট থেকে। তাকে ফিরতি ক্যাচে সাজঘরে ফিরিয়েছেন খাদিজাতুল কুবরা। তার স্পিন বিষেই মাথা তুলে দাঁড়াতে পারেনি কেউ। ৯.৫ ওভারে ২০ রান দিয়ে ৬ উইকেট নেন খাদিজা। দুটি নেন রুমানা আহমেদ। 

৯৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ভিন্ন কিছুই জানা দিচ্ছিলো রুমানাদের ব্যাটিং। প্রথম বলে আয়েশা রহমান ও ৬ রানে শারমিন আক্তার ফিরে গেলে টি-টোয়েন্টির বিবর্ণ ব্যাটিং ঘুরে ফিরে আসছিলো।

প্রতিকূল পরিস্থিতি পুরোটা সামাল দেন ফারজানা হক ও অধিনায়ক রুমানা হক মিলে। তাদের জুটিবদ্ধ ইনিংসে বাংলাদেশ জয়ের কাছাকাছি পৌঁছালে আচমকা দিয়ানার বলে বোল্ড হয়ে ফেরেন রুমানা আহমেদ। দলীয় ৮৭ রানে রুমানা বিদায় নেন ৩৪ রান করে।

জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ফারাজানাও বিদায় নিলে কিছুটা বিলম্ব হয় সিরিজের একমাত্র প্রাপ্তিতে। ফারজানা বিদায় নেন হাফসেঞ্চুরি থেকে দুই রান দূরে থেকে। শেষ পর্যন্ত ২৯তম ওভারে জয় নিয়ে মাঠ ছাড়েন লতা মন্ডল ও ফাহিমা খাতুন। পাকিস্তানের হয়ে দুটি উইকেট নেন সানা মির, একটি নেন দিয়ানা বেইগ।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম