বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট বিক্রি শুরু শনিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৮, ২১:১৫আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ২৩:১৮

বাংলাদেশ ও জিম্বাবুয়ে সিরিজ শুরু ২১ অক্টোবর থেকে। ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে ও টেস্ট সিরিজ। আগামী ২১ অক্টোবর প্রথম ওয়ানডের মধ্য দিয়ে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। মাঠে গিয়ে টাইগারদের সমর্থন জানানো ক্রিকেট ভক্তদের জন্য সুখবর। আগামী শনিবার থেকে টিকিট কেনার সুযোগ পাবেন তারা। বিসিবি বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

শনিবার শহীদ সোহরাওয়ার্দী মিরপুর ইনডোর স্টেডিয়াম সংলগ্ন বুথে আগ্রহীরা টিকিট সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া ম্যাচের দিন যদি টিকিট পর্যাপ্ত থাকে, তাহলে স্টেডিয়াম সংলগ্ন বুথে (এক নম্বর গেট সংলগ্ন) বিক্রি করা হবে।

২৪ ও ২৬ তারিখে দুটি ওয়ানডে হবে চট্টগ্রামে। সেখানকার টিকিট এমএ আজিজ স্টেডিয়ামে পাওয়া যাবে ২৩ অক্টোবর থেকে। সেখানেও ম্যাচের দিন স্টেডিয়ামে টিকিট পাওয়া যাবে, যদি এমএ আজিজের বুথে কোনো টিকিট অবিক্রিত থাকে।

এরপর প্রথম টেস্টের টিকিট সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের কাউন্টারে পাওয়া যাবে দুই নভেম্বর থেকে। আর দ্বিতীয় টেস্টের টিকিট পাওয়া যাবে মিরপুর স্টেডিয়ামের কাউন্টারে (এক নম্বর গেট সংলগ্ন)। টেস্ট ম্যাচ চলার সময় প্রতিদিনই টিকিট বিক্রি করা হবে।

নগদ ছাড়া ইউইক্যাশের মাধ্যমেও টিকিট পাওয়া যাবে। সে ক্ষেত্রে ইউক্যাশ মেন্যু ব্যবহার করে কেনার পর নিশ্চিতকরণ মেসেজ নিয়ে ম্যাচের আগের দিন ইউক্যাশ এজেন্ট থেকে সংগ্রহ করতে হবে।

ঢাকার ওয়ানডের জন্য পাঁচটি ভিন্ন ক্যাটাগরির টিকিট পাওয়া যাবে। সেগুলো হলো গ্র্যান্ড স্ট্যান্ড, ভিআইপি স্ট্যান্ড, ক্লাব হাউজ, সাউদার্ন/নর্দার্ন স্ট্যান্ড ও ইস্টার্ন স্ট্যান্ড। এসব ক্যাটাগরির টিকিটের দাম পড়বে যথাক্রমে ১০০০, ৫০০, ৩০০, ১৫০ ও ১০০ টাকা। টেস্টে এই টিকিটের দাম হবে ৫০০, ৩০০, ২০০, ৮০ ও ৫০ টাকা।

চট্টগ্রামের দুই ওয়ানডের টিকিট বিক্রি হবে ছয়টি ভিন্ন ক্যাটাগরিতে। সেগুলো হলো গ্র্যান্ড স্ট্যান্ড, রুফ টপ হসপিটালিটি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড, ক্লাব হাউজ, ওয়েস্টার্ন স্ট্যান্ড ও ইস্টার্ন স্ট্যান্ড। এই ছয় ক্যাটাগরির টিকিটের দাম পড়বে ১০০০, ১০০০, ৫০০, ৩০০, ১৫০ ও ১০০ টাকা করে।

সিলেটের অভিষেক টেস্টে টিকিট বিক্রি হবে পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে। সেগুলো হলো গ্র্যান্ড স্ট্যান্ড, ক্লাব হাউজ, ইস্টার্ন গ্যালারি, ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিন গ্যালারি। টিকিটের দাম পড়বে ৫০০, ২০০, ৮০, ৫০ ও ৫০ টাকা করে।

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক