১০০ বছরে সেরা বোলিং গড় আব্বাসের

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০১৮, ২২:১৭আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ২২:৩৪

অসিদের আবুধাবিতে ধসিয়ে দেন মোহাম্মদ আব্বাস। চামড়া কারখানায় কাজ করেছেন এক সময়। জীবনের প্রতিকূল পরিস্থিতি পার করে এখন পাকিস্তান বোলিংয়ের অন্যতম ভরসা মোহাম্মদ আব্বাস। যার জন্য টেস্টের এক নম্বর বোলারের আসনটা রেখে দিচ্ছেন ডেল স্টেইন। সেই আব্বাসই দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭ উইকেট নিয়ে ক্রিকেটের ১০০ বছরের ইতিহাসে সেরা!

এমন সেরা হওয়ার ব্যাখ্যায় আবার ভিন্ন ভিন্ন পর্ব আছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনও সিরিজে ১০০ বছরে এমন নজির রাখেনি কোনও পেসার। যার ক্যারিয়ার গড় আবার ১৫.৬৪; সেই গড় হিসেবে গত ১০০ বছরের ইতিহাসে আব্বাসের মতো ৫০ বা তার অধিক উইকেট নেওয়া আর কোনও বোলারের নামটিও খুঁজে পাওয়া যাচ্ছে না রেকর্ড বইয়ে। সেই গড়ে ১০০ বছরের ইতিহাসে আব্বাস সেরা হলেও সার্বিকভাবে তালিকায় তার অবস্থান চতুর্থ।

আবুধাবি টেস্টের দুই ইনিংসে ১০ উইকেট নেওয়া আব্বাসের দুই টেস্টের সিরিজে সংগ্রহ ১৭ উইকেট। সবশেষ পাকিস্তানি কোনও বোলার অসিদের বিপক্ষে সর্বোচ্চ ১১ উইকেট নিয়েছেন ১৯৯০ সালে। সেবার মেলবোর্নে পাকিস্তান গ্রেট ওয়াসিম আকরাম এমন নজির গড়েছিলেন। ফজলে মাহমুদ, ইমরান খান ও সরফরাজ নাওয়াজেরও আছে এমন নজির। তবে দুই ম্যাচের সিরিজে গড় বিবেচনায় পাকিস্তানি বোলারদের মাঝে আব্বাসই সেরা। সিরিজে ১৭ উইকেট নিয়ে ১০.৫৮ গড়ে আব্বাস সবার শীর্ষে।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতে এক টেস্টে এবারই কোনও বোলার প্রথমবার ১০ উইকেট শিকারের নজির গড়লেন। সবশেষ ২০১৩ সালে পেসার জুনায়েদ খান ৮  উইকেট নেন শ্রীলঙ্কার বিপক্ষে।

সেরা বোলিং গড় (সর্বনিম্ন ৫০ উইকেট যাদের)

পেসার                                              সময়             উইকেট           গড়

জিএ লোম্যান (ইংল্যান্ড)                   ১৮৮৬-৯৬       ১১২            ১০.৭৫

জেজে ফেরিস (অস্ট্রেলিয়া/ইংল্যান্ড)      ১৮৮০-৯২        ৬১              ১২.৭০

ডাব্লিউ বার্নস (ইংল্যান্ড)                   ১৮৮০-৯০        ৫১             ১৫.৫৪

মোহাম্মদ আব্বাস (পাকিস্তান)              ২০১৭-১৮          ৫৯             ১৫.৬৪

ডাব্লিউ বেটস  (ইংল্যান্ড)                    ১৮৮১-৮৭         ৫০             ১৬.৪২

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম