সাজঘরে লিটন-রাব্বি

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০১৮, ১৫:০২আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১৬:০৮

সাজঘরে লিটন-রাব্বি চেনা প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে সিরিজ শুরু করছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। খেলতে নেমে আবারও ব্যর্থ টপ অর্ডার। এশিয়া কাপের ফাইনালে সেঞ্চুরি করলেও জিম্বাবুয়ের বিপক্ষে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন লিটন কুমার। একই ওভারে অভিষেক ম্যাচে নামা রাব্বি ফিরেছেন শূন্য রানে। বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে ২ উইকেটে ১৮ রান।

দুই ওপেনার লিটন কুমার দাস ও ইমরুল কায়েস মিলে শুরুটা দেখে শুনে করেছিলেন। তবে দ্বিতীয় ওভারে অল্পের জন্যে রান আউট থেকে রক্ষা পেয়েছেন লিটন। পয়েন্টে বল ঠেলে দিয়ে কল করেছিলেন ইমরুলকে। শন উইলিয়ামস দ্রুত বলের কাছে পৌঁছালে লিটন পুনরায় স্ট্রাইকিং প্রান্তে ছুটে চলেন।  তার পৌঁছানোর আগে বল থ্রো করলেও স্টাম্প মিস করেন উইলিয়ামস। 

তৃতীয় ওভারের শেষ বলে আবারও উইকেট বিলিয়ে দেওয়ার ক্ষণ এনে দিয়েছিলেন লিটন। ক্যাচ তুলে দিয়েছিলেন। শর্ট কভারে রাজা ক্যাচ তুলে নিলেও ক্যাচটি বৈধ ছিলো না। লুফে নেওয়ার আগে বল স্পর্শ করেছিলো ঘাস। শুরুতে সফট সিগন্যালে আম্পায়ার আউট দিয়েছিলেন। পরে নট আউট সিদ্ধান্ত দেন থার্ড আম্পায়ার।

কিছুক্ষণ বিরতি দিয়ে ষষ্ঠ ওভারে আবারও লিটনের চিরচেনা রূপ! চাতারার বল উঠিয়ে দিয়েছিলেন। মিড অফে এবার আর কোনও ভুল করেননি ঝুয়াও। ৪ রানে বিদায় নেন তিনি। তার পরে নামা ফজলে রাব্বির অভিষেকটা হলো আরও বিবর্ণ।একই ওভারের শেষ বলে উইকেটকিপারকে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন রাব্বি।   

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বি, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দীন, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, সিফাস ঝুয়াও, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেলর, শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, ব্র্যান্ডন মাভুতা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম