ভয়ঙ্কর হয়ে ওঠা টেলরকে ফেরালেন মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৮, ১৬:২২আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৬:৪০

ব্রেন্ডন টেলর। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাঠে নেমে অধিনায়ক ও মোস্তাফিজুর রহমান মিলে ৪ ওভার বোলিং করে সফলতার মুখ দেখেননি। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটিং স্বর্গে দুই ওপেনার সেই সুযোগে স্কোর বোর্ডে রান জমা করে ফেলতে থাকেন। 

তরুণ পেসার সাউফউদ্দিনকে আনা হলে তিনি অধিনায়কের আস্থার প্রতিদান দেন সেই ওভারেই। তার শুরুর ওভারে মুশফিককে ক্যাচ দিয়ে ১৪ রানে ফেরেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। বাজে সময়ে থাকা মাসাকাদজা ঠিক মতো ব্যাট করতে পারছিলেন না এই ম্যাচেও। সাউফের ওভারে তার ফুট ওয়ার্কেও সমস্যা হচ্ছিলো। যার প্রমাণটা পাওয়া গেলো পঞ্চম বলে। ড্রাইভ করতে গেলে ব্যাটের কোনায় লেগে তা জমা পড়ে মুশফিকের হাতে।

দ্রুত উইকেট পড়ে গেলেও রানের চাকা সচল রাখেন ওপেনার ঝুয়াও ও ব্রেন্ডন টেলর। দুই জনের ঝটপট রান তোলার গতিতে জুটি দাঁড়ায় ৫২ রানের। তাদের জুটিটা লম্বা হতে দেননি মিরাজ। উঠিয়ে মারতে গিয়ে ২০ রানে ফজলে মাহমুদকে ক্যাচ দিয়ে ফিরেছেন ওপেনার ঝুয়াও। তবে অপরপ্রান্ত আগলে আছেন আরেক মারকুটে ব্যাটসম্যান টেলর। তার সঙ্গে শন উইলিয়ামসও থিতু হওয়ার চেষ্টায় আছেন।

এক পর্যায়ে দুই জনে ভর করে শত রানের কাছে পৌঁছালে মিরাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন টেলর। অনফিল্ড আম্পায়ার আউট দিয়েছিলেন। টেলর রিভিউ নিলে নট আউট সিদ্ধান্ত বহাল থাকে। এর পর অবশ্য ৩৫তম হাফসেঞ্চুরি তুলে নেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তার ব্যাটে ভর করে অনায়াসে ১০০ রান পার করে সফরকারীরা।
ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠতে থাকেন টেলর। আগ্রাসী ভঙ্গিতে খেলতে থাকলে তাকে ফেরানোর কৌশল বেছে নিতে থাকে বাংলাদেশ। ৭৫ রান করে ফেলা অভিজ্ঞ ব্যাটসম্যানকে অবশেষে ফেরান মাহমুদউল্লাহ রিয়াদ। এলবিডাব্লিউ হয়ে ফেরার আগে ৭৩ বলে ৯টি চার ও এক ছয়ে ইনিংস সাজান তিনি। জিম্বাবুয়ের সংগ্রহ ২৯.৫ ওভারে ৩ উইকেটে ১৪৭ রান। সিকান্দার রাজা এখনও রানের খাতা খোলেননি। আর শন উইলিয়ামস ব্যাট করছেন ৩২ রানে। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম