ম্যাক্সওয়েলের ঝড়ো ইনিংসেও সিরিজ হার অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০১৮, ০২:১৩আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ০২:২২

ম্যাক্সওয়েলের ঝড়ো ইনিংসেও সিরিজ হার অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচ জিততেই হতো অস্ট্রেলিয়ার। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতায় তা আর হয়ে উঠেনি। গ্লেন ম্যাক্সওয়েল জয়ের সম্ভাবনা তৈরি করলেও সরফরাজদের দারুণ বোলিংয়ে ১১ রানে হেরে গেছে অস্ট্রেলিয়া। ফলে তিন ম্যাচের সিরিজ ২-০ তে নিশ্চিত হয়েছে পাকিস্তানের।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া পাকিস্তান ব্যাট হাতে খুব বড় পুঁজি দাঁড় করায়নি। ওপেনার বাবর আজমের ৪৪ বলে করা ৪৫ আর অভিজ্ঞ হাফিজের ৩৪ বলে করা ৪০ রানই গড়ে দেয় ভালো পুঁজির ভিত। শেষ দিকে ফাহিম আশরাফের দ্রুতগতির ১৭ রানে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে পাকিস্তান। অস্ট্রেলিয়ার পক্ষে তিনটি উইকেট নেন নাথান কোল্টার নাইল। দুটি নিয়েছেন স্ট্যানলেক।

জবাবে অস্ট্রেলিয়ার টপ অর্ডার ছিলো পুরোপুরি ব্যর্থ। এমন বিবর্ণ দশাতেও আশার প্রদীপ জ্বেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল ও নাথান কোল্টার নাইল। তাদের ৫৯ রানের জুটিতে এক সময় জয়ের কাছে ছিলো অস্ট্রেলিয়া। শেষ ওভারে শাহিন আফ্রিদির ওভারে সেই সম্ভাবনার ইতি ঘটে। ম্যাক্সওয়েল ও নাথান কোল্টার নাইল ফিরলে ৮ উইকেটে ১৩৬ রানই করতে পারে অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল ৩৭ বলে ৪টি চার ও ২ ছয়ে ৫২ রানে ফেরেন। আর নাইল ১৭ বলে ৩ ছয়ে ফেরেন ২৭ রান করে।
পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নেন শাহিন আফ্রিদি ও শাদাব খান। একটি করে উইকেট নেন ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ হাফিজ। ম্যাচসেরা ইমাদ ওয়াসিম।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম