সৌদিতে জোকোভিচ-নাদালের প্রীতি ম্যাচ নিয়ে ‘সিদ্ধান্তহীনতা’

স্পোর্টস ডেস্ক
৩১ অক্টোবর ২০১৮, ১১:৪২আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ১১:৫০

সৌদিতে আমন্ত্রমূলক প্রীতি ম্যাচ খেলার কথা জোকোভিচ ও নাদালের। সৌদি আরবে আমন্ত্রণমূলক প্রীতি ম্যাচ খেলবার কথা ছিলো নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদালের। আনুষ্ঠানিকতার সব কিছু প্রস্তুত হয়েছিলো। অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে ঝুলে রইলো ম্যাচটির ভাগ্য। ২২ ডিসেম্বর ম্যাচটি হওয়ার কথা থাকলেও আপাতত এ নিয়ে কাজ করছে ‘সিদ্ধান্তহীনতা’।

খাশোগি হত্যাকাণ্ডে সৌদি সরকারের সম্পৃক্ততা থাকায় ম্যাচটির ভাগ্য নির্ভর করছে পরিস্থিতি কোন দিকে যায় তার ওপর। জোকোভিচ জানিয়েছেন সে কথা, ‘আমার সংশ্লিষ্ট টিম সৌদি আরবের সঙ্গে কথা বলছে। আমরা পরিস্থিতি আরও ভালো হওয়ার অপেক্ষায়।’

খাশোগি হত্যাকাণ্ডের মাঝে অবশ্য অন্যান্য বড় স্পোর্টস ইভেন্টগুলো যথা নিয়মেই আয়োজন করেছে সৌদি। ব্রাজিল ও আর্জেন্টিনার প্রীতি ম্যাচটি হয়ে গেছে ১৬ অক্টোবর।
জোকোভিচের ভাবনায় অবশ্য রাজনৈতিক বিতর্ক। নিজেকে কোনও ধরনের বিতর্কে জড়াতে চাননা বলেই সতর্ক থাকতে চান তিনি, ‘আমি রাজনৈতিক কোনও পরিস্থিতি অথবা কিছুতে জড়াতে চাই না। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের দুজনকেই বর্তমানে তেমন পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তাই আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। খুব শিগগিরই সিদ্ধান্ত জানাবো।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত