ওয়ানডেকে বিদায় বললেন আজহার আলী

স্পোর্টস ডেস্ক
০১ নভেম্বর ২০১৮, ২২:৫০আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ২২:৫৪

আজহার আলী। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ওয়ানডে দলে ব্রাত্য হয়েছিলেন সাবেক অধিনায়ক আজহার আলী। ওয়ানডে দলে নিজের শেষ দেখে ফেলায় ওয়ানডেকে বিদায় বলে দিয়েছেন। আপাতত শুধু টেস্ট ক্রিকেটেই মনোনিবেশ করবেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

লাহোরে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন আজহার আলী, ‘আমি আচমকা এমন সিদ্ধান্ত নিয়েছি। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম। মনে হয়েছে টেস্টে মনোযোগ দেওয়ার এটা সঠিক সময়। বর্তমানে পাকিস্তানের ওয়ানডে দলে চমৎকার সব খেলোয়াড় আছে।’

৩৩ বছর বয়সী আজহার আলী পাকিস্তানের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছেন গত জানুয়ারিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ খেলার পর আর জাতীয় দলে আর ডাক পাননি। এই সফরের পর তাকে বাদ দিয়ে দলে ঢোকানো হয় ইমাম উল হককে।

কখনও টি-টোয়েন্টি না খেলা এই টপ অর্ডার ব্যাটসম্যান ভূমিকা রাখেন পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি জয়ে। ফাইনালে ভারতের বিপক্ষে ৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলের জয়ে ভূমিকা রাখেন। লিগ পর্যায়ে একই প্রতিপক্ষের বিপক্ষে ৫০ আর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করেন ৭৬ রানের ইনিংস। -ক্রিকইনফো।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম