পাকিস্তানের রেকর্ড ১১তম টি-টোয়েন্টি সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর ২০১৮, ০১:৪০আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ০২:০২

ম্যাচসেরা শাহীন আফ্রিদি। টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড গড়লো পাকিস্তান। টানা ১১তম সিরিজ জিতলো নিউজিল্যান্ডকে হারিয়ে। টান টান উত্তেজনায় দ্বিতীয় ম্যাচে তারা কিউইদের হারিয়েছে ৬ উইকেটে। তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে গেছে সরফরাজ আহমেদের দল।
আগের ম্যাচে খুব কাছে গিয়েও জিততে পারেনি নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে তাই জয় প্রয়োজন ছিলো সিরিজ বাঁচাতে। ঘুরে দাঁড়াতে টস জিতে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। শুরুটায় আগ্রাসী ব্যাটিং ধরে খেলে তারা। ওপেনার কলিন মুনরো ২৮ বলের ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলে ফেরেন। অধিনায়ক কেন উইলিয়ামসন ৩৭ রান করে ফিরলে এক পর্যায়ে রানের চাকায় ভাটা পড়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটির ইনিংসে রং ফেরান কোরে অ্যান্ডারসন। শেষ দিকে তার ২৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায় করা ৪৪ রানে ভর করে ৭ উইকেটে ১৫৩ রান দাঁড় করায় নিউজিল্যান্ড। তাদের আজকেও ভুগিয়েছেন তরুণ পেসার শাহীন আফ্রিদি। ২০ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন।

বিপরীতে পাকিস্তানও ঝড়ো ব্যাটিং দিয়েই জবাব দিয়েছে। ফখর জামান ২৪, বাবর আজম ৪০ রানের ইনিংস খেলে ফিরলে ততক্ষণে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৩ ওভারে ৯৬। আসিফ আলী ও মোহাম্মদ হাফিজ মিলে দ্রুত গতিতে রানের চাকা সমৃদ্ধ করতে থাকেন। একবার জীবন পাওয়া আসিফ আলী ৩৮ রানে ফিরলেও তাদের রানের চাকা সচল রাখেন অভিজ্ঞ হাফিজ। ১৯.২ ওভারে শোয়েব মালিক ফিরলে আচমকা চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিলো পাকিস্তান শিবিরে। তখন ৪ বলে প্রয়োজন ৬ রান। অবশেষে সব শঙ্কা উড়িয়ে ১৯.৪ ওভারে ৪ মেরে জয় নিশ্চিত করেন হাফিজ। হাফিজ ২১ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। পাকিস্তান ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। ম্যাচসেরা হন শাহীন আফ্রিদি।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম