সিলেটে তাইজুলের ঘূর্ণিজাদু

রবিউল ইসলাম, সিলেটে থেকে
০৪ নভেম্বর ২০১৮, ১২:৫৯আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ১৩:০৫

৬ উইকেট নিয়েছেন তাইজুল। তাইজুলের ঘূর্ণিজাদুতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৮২ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। আগের দিন দুই উইকেট নেওয়া তাইজুল দ্বিতীয় দিন নিয়েছেন আরও চারটি উইকেট। এ নিয়ে চতুর্থবারের মতো পাঁচ উইকেট শিকার করলেন বাঁহাতি স্পিনার।

সিলেটে দ্বিতীয় দিন সকালে আবু জায়েদ রাহীর সঙ্গে অন্যপাশ থেকে বোলিং শুরু করেছিলেন তাইজুল। প্রথম স্পেলে ৮ ওভার বোলিং করে ১৫ রান খরচায় তুলে নেন একটি উইকেট। দ্বিতীয় স্পেলে আরও ভয়ঙ্কর হয়ে উঠেন টেস্টে নিয়মিত খেলা এই স্পিনার। ৪.৩ ওভার বোলিং করে ৭ রান খরচায় তুলে নেন আরও তিনটি উইকেট। সবমিলিয়ে তাইজুলের বোলিং ফিগার ৩৯.৩-৭-১০৮-৬।

আগের দিন ব্রায়ান চারিকে দিয়ে শুরু হয় তাইজুলের উইকেট উৎসব। ব্যক্তিগত ১৩ রানে ওপেনার চারিকে ক্লিন বোল্ড করেন। এরপর অভিজ্ঞ ব্রেন্ডন টেলরকে শান্তর ক্যাচ বানিয়ে ফেরান দ্রুত। দিনের বাকি সময়টাতে উইকেটের দেখা না পেলেও রবিবার সকাল থেকে শুরু হয় উইকেট উৎসব। রেগিস চাকাভা, ওয়েলিংটন মাসাকাদজা, কাইল জার্ভিস ও তেন্দাই চাতারাকে ফিরিয়ে তুলে নেন আরও চারটি উইকেট।

সাদা পোশাকে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়া বোলার সাকিব আল হাসান। ৮৯ ইনিংসে সাকিব মোট ১৮ বার ৫ বা ততোধিক উইকেট নিয়েছেন। দ্বিতীয় অবস্থানে থাকা সাবেক স্পিনার মোহাম্মদ রফিক নিয়েছেন ৭ বার। এর পরই আছেন তাইজুল ইসলাম, শাহাদাত হোসেন রাজীব ও মেহেদী হাসান মিরাজ। তারা প্রত্যেকেই চারবার করে নিয়েছেন পাঁচ বা ততোধিক উইকেট। তাইজুল ২০ ম্যাচের ৩৫ ইনিংসে ৭৫টি উইকেটে নিয়েছেন। যা বাংলাদেশি বোলারদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম