মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে বিপদে জিম্বাবুয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৮, ১৩:৪১আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১৩:৪৭

মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে বিপদে জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা ছিলো জিম্বাবুয়ের। বিরতির পর দ্বিতীয় সেশনে পুরো ভিন্ন চিত্র। দ্বিতীয় সেশনে ঝটপট ৪ উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে নড়বড়ে পরিস্থিতিতে ফেলে দিয়েছে বাংলাদেশ। তাতে দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ ৬ উইকেটে ১৩০ রান। জিম্বাবুয়ে এগিয়ে আছে ২৬৯ রানে।

প্রথম সেশনে দুই উইকেট পড়ে যাওয়ার পর বড় লিড পেতে জিম্বাবুয়েকে সামাল দিচ্ছিলেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ও শন উইলিয়ামস। প্রথম ইনিংসের মতো ভয়ানক হয়ে ওঠার চেষ্টায় ছিলেন দুজন। এই জুটিতে আসে ৫৪ রান। ভয়ঙ্কর হয়ে ওঠা এই জুটিটা ভেঙে দেন মেহেদী হাসান মিরাজ।

বিরতির পর প্রতিরোধের দেয়াল লম্বা করতে থাকেন শন উইলিয়ামসকে সঙ্গে নিয়ে। প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি পেয়েছিলেন অনায়াসে। এই ইনিংসে ২ রানের জন্য আক্ষেপে পুড়তে হয়েছে বিরতির পর পর। তাকে হাফসেঞ্চুরি বঞ্চিত করেছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। রিভার্স সুইপ করতে গেলে লেগ বিফোরের ফাঁড়ে পড়ে যান মাসাকাদজা। আম্পায়ার আঙুল তুললে ৪৮ রানে বিদায় নিতে হয় তাকে।

অধিনায়কের বিদায়ের পর শন উইলিয়ামসের বিদায় নিশ্চিত করেন তাইজুল। একইরকম রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন ২০ রানে। নতুন নামা পিজে মুরকে সুস্থির হওয়ারই সুযোগ দেননি এই স্পিনার।শর্ট লেগে তার ক্যাচ তুলে নেন লিটন দাস। অবশ্য চোট নিয়ে এর পর মাঠ ছাড়তে হয়েছে তাকে।

পাল্টে যাওয়া পরিস্থিতিতে তাইজুলের ঘূর্ণি আগ্রাসনে ব্যাটিং বিপর্যয় নিশ্চিত হয় সিকান্দার রাজা বিদায় নিলে। ২৫ রানে ব্যাট করতে থাকা মারকুটে এই ব্যাটসম্যানকে ঘূর্ণি বলে বোল্ড করেন তাইজুল। আগের ইনিংসে ৬ উইকেট নেওয়ায় এই ইনিংস মিলে তার ঝুলিতে গেলো ১০টি উইকেট।  

এর আগে সকালে ১৪০ রানে এগিয়ে থেকে সাবধানি শুরু করেন দুই ওপেনার ব্রায়ান চারি ও অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। এই সাবধানি শুরুটা টেকে মাত্র শুরুর ১০ ওভার। উদ্বোধনী জুটিতে এরপর আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। মাঝে বেশ কিছু সুযোগ মিললেও উইকেট আসেনি। ১০ ওভার পর মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে পরাস্ত হন ওপেনার ব্রায়ান চারি। বোল্ড হয়ে ফেরেন ৪ রান করে।
দলীয় ১৯ রানে প্রথম উইকেট পতনের পর প্রাথমিকভাবে সেই ধাক্কা কাটে জিম্বাবুয়ের। ব্রেন্ডন টেলর আসার পর থেকে মেরে খেলতে থাকেন। যার ফলটা পান হাতে নাতে। দলীয় ৪৭ রানে তাইজুলকে উঠিয়ে মারতে গিয়ে ধরা পড়েছেন ইমরুল কায়েসের হাতে। ২৫ বলে ৪ চারে ২৪ রান করে ফেরেন টেলর।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম