লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ওভারে ৪৩ রান!

স্পোর্টস ডেস্ক
০৭ নভেম্বর ২০১৮, ১৫:৫৮আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ১৬:০৪

জো কার্টার এতদিন লিস্ট ‘এ’ ক্রিকেটে লজ্জার রেকর্ডে সঙ্গী ছিলো বাংলাদেশের আলাউদ্দীন বাবুর নাম। ঢাকা প্রিমিয়ার লিগে ২০১৩ সালে তার এক ওভারে ৩৯ রান তুলে এখনও জ্বলজ্বলে জিম্বাবুয়ের মারকুটে ব্যাটসম্যান এলটন চিগুম্বুরার নাম। এবার সেই রেকর্ডকেও পেছনে ফেললেন নিউজিল্যান্ডের জো কার্টার ও ব্রেট হ্যাম্পটন। নর্দার্ন ডিস্ট্রিক্টের হয়ে এই জুটি এক ওভারে তুলেছেন ৪৩ রান!

বুধবার এই জুটির এমন বিধ্বংসী ব্যাটিংয়ে নতুন করে লিখতে হচ্ছে লিস্ট ‘এ’ ক্রিকেটের পাতা। ফোর্ড ট্রফিতে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের হয়ে এমন ব্যয়বহুল ওভারটি করেন উইলেম লাডিক। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার এক ওভারে আসা ৪৩ রানই এখন বিশ্বরেকর্ড।

পূর্বের রেকর্ডে চিগুম্বুরা একাই হাঁকান ৪টি ছয় ও তিনটি চার। নো বলের কারণে ওভারটিতে বল হয় সাতটি। আর হ্যামিল্টনের রেকর্ডে সঙ্গী ছিলেন দুজন। শুরুতে হ্যাম্পটন চার মেরে শুরু করেন। এমন শুরুর পর হাই নো দিয়ে নিজেরই বিপদ ডাকেন লাডিক। পর পর দুই হাই নো থেকে আসে আরও দুটি ছয়।

এরপর আরেকটি ছয় মেরে নেন সিঙ্গেল। তাতে কার্টার স্ট্রাইক পেয়ে শেষ তিন বলে লেখেন বাকি ইতিহাস- তিনটি ছয়। তাতেই রেকর্ড বইয়ে জায়গা করে নেয় লাডিকের এই ওভার। ওভারের অবস্থা ছিলো এমন- ৪, ৬ (নো), ৬ (নো),৬,১,৬,৬,৬।

এই জুটি ব্যাটিং শুরু করে যখন দলের স্কোর ছিলো ৫ উইকেটে ৯৫ রান। ষষ্ঠ উইকেটে ১৭৮ রান যোগ করলে শেষ পর্যন্ত দলের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৩১৩ রান। কার্টার সেঞ্চুরি করলেও ৯৫ রানে ফেরেন হ্যাম্পটন। জবাবে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস ৯ উইকেটে করে ২৮৮ রান।  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম