কোহলির ‘ভারত ছাড়’ মন্তব্যে বিতর্কের ঝড়

স্পোর্টস ডেস্ক
০৮ নভেম্বর ২০১৮, ২১:৩৫আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ২১:৪৫

কোহলির ‘ভারত ছাড়’ মন্তব্যে বিতর্কের ঝড় ভারতীয় স্বাধীনতা সংগ্রামে ইতিহাস হয়ে আছে ‘ভারত ছাড়’ আন্দোলন। ব্রিটিশদের বিরুদ্ধে শ্বেতাঙ্গ বিরোধী মনোভাব থেকে উৎপত্তি হয়েছিলো এমন আন্দোলনের। অথচ স্বাধীন ভারতে তেমনই ‘ভারত ছাড়' মনোভাবের প্রকাশ ঘটিয়ে বিতর্কের কেন্দ্রতে এখন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি!

ঘটনার বিষয় বস্তু অবশ্য এক নয়। কী এমন বলেছিলেন ভারতীয় অধিনায়ক? সোমবার নিজের মোবাইল অ্যাপসের উন্মোচন করতে গিয়ে এক ভক্তের প্রশ্নের জবাবে বিতর্কিত সেই মন্তব্যটি করেন কোহলি। যার ভিডিও রেকর্ডিং সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে নিয়মিত। এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমার মনে হয় না আপনার ভারতে থাকা উচিত, আপনার অন্য কোথাও থাকা উচিত।’

সেই ভক্ত বলেছিলেন, ‘কোহলি ওভার রেটেড ব্যাটসম্যান। তাই ইংল্যান্ড ও অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের খেলা উপভোগ করি ভারতীয় ব্যাটসম্যানদের চেয়ে।’ এর জবাব দিতে গিয়েই কোহলি এমন মন্তব্য করেন।

কোহলি এমন মন্তব্য করে ফেললেও নিজের অতীত ঘটনা হয়তো মনে রাখেননি। নিজের বিয়েটা ভারতে না করে চুপিচুপি সেরে ফেলেছেন ইতালিতে। স্বাভাবিকভাবেই সমালোচনার বাণটা প্রস্তুত ছিলো তার জন্যে। সোশ্যাল মিডিয়ায় ট্রলের আর উপহাসের লক্ষ্যতে পরিণত হতে সময় নেননি। কেউ কেউ তার ক্যারিয়ারের শুরুর দিকে একটা ভিডিও পোস্ট দিয়েছেন। যেখানে কোহলিকে বলতে দেখা গেছে, ‘আমার প্রিয় ক্রিকেটার হার্শেল গিবস।’ সেই ভিডিওটি পোস্ট দিয়ে কোহলিকে স্মরণ করে দেওয়া হয়েছে তার অতীত ইতিহাস।-বিবিসি।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম