দু’বার পিছিয়ে পড়েও ডর্টমুন্ডের জয়

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০১৮, ১৩:১৮আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৩:২৩

ডর্টমুন্ডের জয়। জার্মান বুন্দেসলিগায় ৫ গোলের থ্রিলারে দুবার পিছিয়ে গিয়েও জয় নিয়ে মাঠ ছেড়েছে বরুশিয়া ডর্টমুন্ড। চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে তারা জয় পেয়েছে ৩-২ গোলে।

রবার্ত লেভানদোস্কির গোলেই শুরুতে এগিয়ে গিয়েছিলো বায়ার্ন। ২৬ মিনিটে সাবেক ক্লাবের বিপক্ষে হেড করে বক্সের ৬ গজ দূর থেকে জাল কাঁপান। সমতায় ফিরতে ডর্টমুন্ড সময় নেয় দ্বিতীয়ার্ধ পর্যন্ত। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে রয়েস সমতা ফেরান পেনাল্টির সুবাদে। তবে এই সমতা ফেরার আনন্দ উবে যায় পোলিশ স্ট্রাইকার পুনরায় জাল কাঁপালে। ৫২ মিনিটে তার জোড়া গোলের সুবাদে ব্যবধান বাড়ে বায়ার্নের।

এমন পিছিয়ে গিয়েও মনোবল হারায়নি ডর্টমুন্ড। ৬৭ মিনিটে রয়েসের গোলে আবার আসে সমতা। এরপর ৭৩ মিনিটে পাকো আলকাসেরের গোলে স্কোর লাইন হয় ৩-২। শেষ দিকে আবারও লেভানদোস্কির সুবাদে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিলো বায়ার্ন। ৯৪ মিনিটে তার গোলটি অফ সাইডের কারণে বাতিল হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ডর্টমুন্ড।

৬ মৌসুমে চ্যাম্পিয়ন থাকা বায়ার্ন এবারের মৌসুমে পিছিয়ে আছে প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে। ১১ ম্যাচ খেলে শীর্ষে থাকা ডর্টমুন্ডের সংগ্রহ ২৭ আর তৃতীয় স্থানে থাকা বায়ার্নের সংগ্রহ ২০।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম