‘নাইটওয়াচম্যান’ তিরিপানোকে ফেরালেন তাইজুল

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০১৮, ১০:২৯আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ১০:৩৬

তিরিপানো। আগের দিনই দিনের বাকি সময় সামলাতে নাইটওয়াচম্যান ডোনাল্ড তিরিপানোকে নামায় জিম্বাবুয়ে। তৃতীয় দিনের শুরুতে এই নাইটওয়াচম্যানকে নিয়ে প্রায় ঘণ্টাখানেক প্রতিরোধ দেন ওপেনার ব্রায়ান চারি। তাতে হতাশা বেড়ে যায় স্বাগতিক শিবিরে। অবশেষে ২৯তম ওভারে সেই তিরিপানোকে সাজঘরে ফিরিয়েছেন তাইজুল ইসলাম। জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ৪০ রান।  

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় দিনের খেলা সতর্কতার সঙ্গে শুরু করে জিম্বাবুয়ে। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে সতর্ক শুরু করেছেন ব্রায়ান চারি ও ডোনাল্ড তিরিপানো। সকালে টানা তিনটি মেডেন দেন মোস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ। তবে খলিলের একটি শর্ট বলে আচমকা হেলমেটে আঘাত প্রাপ্ত হন ব্রায়ান চারি। তাতে ক্ষতিকারক কিছু হয়নি।
এরপর ২৪তম ওভারে মোস্তাফিজুর রহমানের বলে আউট সাইড এজ হয়ে ক্যাচের সুযোগ তৈরি করেছিলেন চারি। কিন্তু স্লিপ অতিক্রম করে বল চলে যায় সীমানার বাইরে। অবশেষে প্রতিরোধ গড়া এই জুটি ভাঙে তাইজুলের ঘূর্ণিতে। বোলার তিরিপানো তাইজুলের ঘূর্ণি বল বুঝে উঠতে পারেননি। খুব বেশি এগিয়ে আসায় বল ব্যাটের বাইরের কোনায় লেগে চলে যায় স্লিপে থাকা মিরাজের হাতে।  ৪৬ বল খেলা এই পেসার বিদায় নেন ৮ রানে। 

আগের দিন মুশফিকুর রহিমের রেকর্ডময় ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫২২ রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি