অনিশ্চয়তায় ক্রিকেটের নতুন টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০১৮, ১৯:৫৪আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২০:০১

মরগান টুর্নামেন্টের একজন আইকন ক্রিকেটার। ডিসেম্বর-জানুয়ারিতে হওয়ার কথা ছিলো ক্রিকেটের নতুন টুর্নামেন্ট টি-টোয়েন্টি-এক্স। এয়োইন মরগান, ডেভিড মিলার, কুমারা সাঙ্গাকারাদের মতো টুর্নামেন্টে খেলার কথা ছিলো সাকিব আল হাসানেরও। সেই টুর্নামেন্টের উদ্বোধনী আসর মাঠে গড়ানোর আগেই পড়েছে অনিশ্চয়তায়! নির্ধারিত সময়ের আগে ফ্র্যাঞ্চাইজি বেচতে না পারায় নির্ধারিত সময়ে হচ্ছে না এই টুর্নামেন্ট।

ডিসেম্বর ও জানুয়ারিতে আবুধাবি, শারজাহ ও দুবাইয়ে হওয়ার কথা ছিলো এই টুর্নামেন্ট। আইসিসির অনুমতি নেওয়া এই টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজি থাকার কথা ৫টি। কিন্তু বাস্তবতা ভিন্ন হওয়ায় তারা নির্ধারিত সময়ে টুর্নামেন্ট আয়োজন করতে পারছে না। এ নিয়ে আয়োজক আমিরাত ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘আমিরাত ক্রিকেট বোর্ড ও পৃষ্ঠপোষক ওপিআইয়ের আলোচনার পর টুর্নামেন্টটি নির্ধারিত সময়ে মাঠে গড়ানো যাচ্ছে না।’

টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে ৫টি ফ্র্যাঞ্চাইজির জন্য আইকন ক্রিকেটার ঠিক করে রাখা ছিলো। এরা হলেন-এয়োইন মরগান, আন্দ্রে রাসেল, ডেভিড মিলার, শহীদ আফ্রিদি ও কুমারা সাঙ্গাকারা। উদ্বোধনী আসরটি শুরু হওয়ার কথা ১৯ ডিসেম্বর আর প্লেয়ার ড্রাফট হওয়ার কথা ১৮ নভেম্বর। এই টুর্নামেন্টে খেলতে সাকিব আল হাসানও এনওসি নিয়ে রেখেছিলেন বিসিবির কাছ থেকে। বর্তমান বাস্তবতায় তার খেলার সম্ভাবনা এখন সুতোর ওপর ঝুলে রইলো!-ক্রিকইনফো।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম