দুই ম্যাচ পর স্পেনের জয়

স্পোর্টস ডেস্ক
১৯ নভেম্বর ২০১৮, ১১:০৫আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১১:৪৪

দুই ম্যাচ পর স্পেনের জয় টানা দুটি হারে আত্মবিশ্বাস তলানীতে নেমে গিয়েছিলো স্পেনের। প্রীতি ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ১-০ গোলে জয়ের মুখ দেখেছে এনরিকের শিষ্যরা।

ম্যাচ জয়ের আগে দুঃসংবাদ শুনে মাঠে নামে স্পেন। ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে ইংল্যান্ড নেশন্স লিগের শেষ চার নিশ্চিত করায় বিদায় নিশ্চিত হয়েছে স্পেনের। এমন খবরে নিষ্প্রভ পারফরম্যান্স উপহার দিয়েছে স্প্যানিশরা। খবরটায় তারা যে মুষড়ে পড়েছিলো এর প্রমাণ তাদের শুরুর নখদন্তহীন আক্রমণ! তবে সময় যত গড়িয়েছ সেই অবস্থা থেকে উতড়ে যাওয়ার চেষ্টা করেছে স্পেন। এর ফল হিসেবে অভিষেকেই বদলি হিসেবে নেমে একমাত্র গোলটি করেন মেন্দেস। ৭৮ মিনিটে তার এই গোলটি আসে ফিরতি বলে। ইসকোর লো ড্রাইভ ফিরিয়ে দিলে সেখান থেকে জালে বল জড়ান মেন্দেস।

পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেললেও সেভাবে সুযোগ তৈরিতে ব্যর্থ ছিলো এনরিকের দল। ইসকো ও আসেনসিও প্রথমার্ধে লম্বা শটে সুযোগ নেওয়ার চেষ্টা করলেও তাতে বসনিয়াকে ভোগাতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে সুবর্ণ সুযোগটি মিস করেন মোরাতা। আসেনিসওর কাছ থেকে পায়ের কাছে বল পেয়েও লক্ষ্যে ঠিকমতো বল পাঠাতে পারেননি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম