সৌম্যর দারুণ ব্যাটিংই আত্মবিশ্বাসের উৎস

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১৯ নভেম্বর ২০১৮, ১৬:৪০আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৬:৫১

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটিং। জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও নজর কেড়েছিলেন সৌম্য সরকার। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও হেসেছে তার ব্যাট। সৌম্যর আত্মবিশ্বাসী এই ব্যাটিং প্রেরণা যোগাচ্ছে ছন্দে না থাকা বাকি ব্যাটসম্যানদেরও।

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটসম্যানরা যেখানে জ্বলে উঠতে পারেননি। সেখানে গত কিছুদিন ধরে সৌম্য যেখানেই খেলছেন, সেখানেই ফুল হয়ে ফুটছে তার ব্যাট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে সোমবার ব্যাট হাতে আলো ছড়িয়েছেন এই বাঁহাতি। ১০ চার এবং ৩ ছক্কায় ৭৮ রানের ইনিংস খেলে আউট হলেও লংগার ভার্সনের সাম্প্রতিক পারফরম্যান্স নতুন করে চেনাচ্ছে সৌম্যকে।

এক বছর আগে সাদা পোশাকে সবশেষ ম্যাচ খেলা সৌম্য সরকার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টেস্ট দলে ফিরেছেন। সদ্য শেষ হওয়া জাতীয় লিগে ভালো খেলার পুরস্কার হিসেবে এই ডাক পাওয়া। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খুলনার হয়ে ৫ ম্যাচে ৬৭.২৮ গড়ে ৪৭১ রান এসেছে তার ব্যাট থেকে। এক সেঞ্চুরি ও চার হাফসেঞ্চুরিতে লিগের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। শুধু তাই নয় জাতীয় লিগের মাঝে জিম্বাবুয়ের বিপক্ষে ৫০ ওভারের এক প্রস্তুতি ম্যাচ ও একটি ওয়ানডেতে সুযোগ পেয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন। প্রস্তুতি ম্যাচে অপরাজিত ১০২ এবং জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলেন ১১৭ রানের ইনিংস।

এমন ধারাবাহিক সৌম্যকে এর আগে কখনো দেখা যায়নি। সোমবার ক্যারিবিয়ান বোলারদের সাবলীলভাবে খেলে সেঞ্চুরির কাছেই ছিলেন। সেই ইঙ্গিত শুরু থেকেই দিয়ে যাচ্ছিলেন। গ্যাব্রিয়েলের অফ স্টাম্পের বাইরের বলটি প্রথম স্লিপের মাঝ বরাবর দিয়ে বেরিয়ে গেলে, সৌম্যর ব্যাট থেকে আসে প্রথম চার। শুরুতে গ্যাব্রিয়ালের বাউন্সারে কিছুটা ভুগলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পাল্টা আক্রমণ হানেন সৌম্য।

লাঞ্চ বিরতির পর পর আক্রমণে আসেন দেবেন্দ্র বিশু। অফ স্টাম্পের বাইরের হাফভলি বলটিতে বাউন্ডারিতে পাঠিয়ে বিশুকে স্বাগত জানান। একই ওভারের পরের বলে কাভার ড্রাইভে চারের মাধ্যমে তুলে নেন হাফসেঞ্চুরি। এই ইনিংস খেলতে গিয়ে তিনটি ছক্কা হাঁকান। যার মধ্যে বিশুকে স্লগ করে মারা ছক্কাটি ছিলো দেখার মতোই।

সেঞ্চুরি থেকে ২২ রানে দূরে থাকতে থাকতেই হারিয়ে বসেন মনোযোগ। ওরিক্যানের বলে শর্ট লেগে ফিল্ডিং করা সুনীল আমব্রিসকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন ঠিকই। কিন্তু বলটা ঠিকমতো ব্যাটে না লাগাতে সাদমানকে সঙ্গে নিয়ে গড়া ১২৬ রানের বড় জুটি ভেঙে যায় তখন।  

টেস্ট ম্যাচের আগে সৌম্যর এমন ব্যাটিং নিশ্চিত ভাবেই দলকে আত্মবিশ্বাসী করবে। বাঁহাতি এই ব্যাটসম্যানের এমন ইনিংসের পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ব্যর্থ টপ অর্ডার আরও বেশি প্রেরণা পাবে। একই সঙ্গে অনেক দিন পর টেস্টে সুযোগ পাওয়ার অপেক্ষায় থাকা সৌম্যও উপলব্ধি করবেন, এভাবেই বড় ইনিংস খেলা যায়!

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম