বিসিএলে অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত ফজলে-মিজানুর

স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০১৮, ১৮:২৮আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ১৮:৫৯

৬ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত ফজলে মাহমুদ।  বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় দিনে অল্পের জন্য সেঞ্চুরি পূরণ হয়নি মিজানুর রহমান ও ফজলে মাহমুদের। উত্তরাঞ্চলের হয়ে খেলতে নেমে ৯২ রানে ফিরেছেন মিজানুর আর দক্ষিণাঞ্চলের হয়ে ৬ রানের আক্ষেপে পুড়তে হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হওয়া ফজলে মাহমুদের। তাদের মতো ইনিংস লম্বা করতে পারেননি দক্ষিণাঞ্চলের শাহরিয়ার নাফীসও। বিদায় নিয়েছেন ৭১ রানে।  

মিজানুরের সেঞ্চুরি পূরণ না হলেও উত্তরাঞ্চলের রান পাহাড় আটকানো যায়নি। তাদের প্রথম ইনিংসে করা ৪৪৫ রানের জবাবে পূর্বাঞ্চল ১২৫ রানে হারিয়েছে ৪ উইকেট। অপর দিকে মধ্যাঞ্চলের সঙ্গে সমান তালে জবাব দিয়েছে দক্ষিণাঞ্চল। মধ্যাঞ্চলের প্রথম ইনিংসে করা ২৮২ রানের জবাবে তারা গুটিয়ে গেছে ২৮১ রানে।

উত্তরাঞ্চলের ম্যাচের দ্বিতীয় দিন আগের দিনের দুই সেঞ্চুরিয়ান জহুরুল ইসলাম ও নাঈম ইসলাম খেলা শুরু করেন। অধিনায়ক জহুরুল মাত্র ৪রান করে সাজঘরের পথ ধরেন আবু জায়েদের বলে গ্লাভসবন্দী হয়ে। নাঈম অবশ্য ব্যাট চালিয়ে গেছেন আরও কিছু সময়। তার সঙ্গে মিজানুর রহমান জুটিবদ্ধ হয়ে রানের চাকা আরও সমৃদ্ধ করেন। মিজানুর অবশ্য আট রানের আক্ষেপ নিয়ে ফিরেছেন। এনামুল হক জুনিয়রের বলে ক্যাচ আউট হওয়ার আগে করেন ৯২ রান। মিজানুর ফিরলে আরও কিছুক্ষণ আগলে থাকেন নাঈম। মাঝে ফিরে যান সাব্বির রহমান শূন্য রানে। নাঈমের ব্যাটেই ৪০০ রানের চৌকাঠ পার হয় দল। তার বিদায়ের পর জিয়াউর রহমান ছোট ইনিংস খেললে স্কোর ৪৪০ রানের কাছে পৌঁছায়। জিয়া ফেরেন ২৯ রানে। শেষ পর্যন্ত তারা গুটিয়ে যায় ৪৪৫ রানে।

পূর্বাঞ্চলের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার হাসান মাহমুদ, তিনটি নেন এনামুল জুনিয়র। জবাবে পূর্বাঞ্চল দারুণ শুরু করলেও দিন শেষে তারা ১২৫ রান তুলতে হারিয়েছে ৪ উইকেট। ক্রিজে আছেন তাসামুল হক (২৪)। দিনের শেষ বলে বিদায় নেন ৫৪ রান করা রনি তালুকদার। দুটি করে উইকেট নিয়েছেন এবাদত হোসেন ও সানজামুল ইসলাম।

অপর দিকে দক্ষিণাঞ্চলের হয়ে ৬ রানের জন্যে সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন ফজলে মাহমুদ। আগের দিন ২৯ রানে বিনা উইকেটে শেষ করা দক্ষিণাঞ্চল বৃহস্পতিবার ১৪৯ রানে হারায় দুই উইকেট। শাহরিয়ার নাফীস ৭১ রান করেন ওপেনিংয়ে। তারপর ধীরস্থির থেকে দলকে টেনে তুলেন ফজলে মাহমুদ। দিনের আলোচিত ইনিংস একটিই। যদিও ৬ রানের জন্যে সেঞ্চুরি পূরণ করতে পারেননি। তুষার ইমরান বিদায় নিয়েছেন ২ রান করে। দলীয় ২৫৩ রানে ফজলে বিদায় নিলে ২৮১ রানে শেষ হয় দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংস।

মধ্যাঞ্চলের হয়ে ৪টি উইকেট নেন মোশররফ হোসেন, দুটি নেন শহিদুল ইসলাম ও রবিউল হক। শেষ দিকে ২ ওভারে বিনা উইকেটে ২ রান নিয়ে ৩ রানে এগিয়ে দিন শেষ করে পূর্বাঞ্চল।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম