টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা দলে জাহানারা

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০১৮, ১৫:৩২আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ১৬:০১

দ্বাদশ খেলোয়াড় জাহানারা টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ পর্বে বাদ গেছে ব্যাটারদের ব্যর্থতায়। বোলাররা আগুনে বোলিং করলেও তা ম্লান হয়ে গেছে বাজে ব্যাটিংয়ে। টুর্নামেন্ট শেষে অবশ্য একটা প্রাপ্তি টুর্নামেন্ট সেরা দলে জাহানারা আলমের জায়গা পাওয়া। বিশেষজ্ঞদের রায়ে দ্বাদশ খেলোয়াড় হিসেবে স্থান পেয়েছেন টুর্নামেন্ট সেরা দলে।

জাহানারাকে টুর্নামেন্ট সেরা দলে জায়গা দিতে বিবেচনায় রাখা হয়েছিলো দুই পারফরম্যান্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩ রানে ৩ উইকেট আর শ্রীলঙ্কার বিপক্ষে সেরা পারফরম্যান্সে ২১ রানে নেন ৩ উইকেট। ২৫ বছর বয়সী এই মিডিয়াম পেসারকে বেশ সুখ্যাতিতেই উপস্থাপন করা হয়েছে আইসিসির ওয়েব সাইটে। ৫.০৮ ইকোনমি আর ১২.০ স্ট্রাইক রেটে তার গড় ১০.১৬। তাতে মোট শিকার ৬ উইকেট।

টুর্নামেন্ট সেরা দলে ভারত ও ইংল্যান্ড থেকেই জায়গা পেয়েছেন তিনজন খেলোয়াড়।

টুর্নামেন্ট সেরা দল (ব্যাটিং অর্ডারে সাজানো)

১. অ্যালাইসা হিলি (অস্ট্রেলিয়া)- ২৫৫ রান

২. স্মৃতি মন্ধানা (ভারত)- ১৭৮ রান।

৩. অ্যামি জোন্স (ইংল্যান্ড, উইকেটরক্ষক)-১০৭ রান, ৫ ডিসমিসাল

৪. হারমানপ্রীত কর (ভারত, অধিনায়ক)-১৮৩ রান

৫. ডিয়েন্ড্রা ডোটিন (উইন্ডিজ)-১২১ রান, ১০ উইকেট

৬. জাভেরিয়া খান (পাকিস্তান)-১৩৬ রান

৭. এলিয়েসি পেরি (অস্ট্রেলিয়া)- ৬০ রান, ৯ উইকেট

৮. লেই কেসপারেক (নিউজিল্যান্ড)-৮ উইকেট

৯. অ্যানিয়া (ইংল্যান্ড)-৭ উইকেট

১০. ক্রিস্টি গর্ডন (ইংল্যান্ড)-৮ উইকেট

১১. পুনম যাদব (ভারত)- ৮ উইকেট

১২. জাহানারা আলম (বাংলাদেশ)- ৬ উইকেট

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম