ইয়াসিরের সেঞ্চুরির পর রাজ্জাকের ৫ উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৮, ১৮:৪৭আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৮:৫৩

৫ উইকেট শিকার করেন দক্ষিণাঞ্চলের অধিনায়ক রাজ্জাক। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিন পূর্বাঞ্চলের ৪৭৩ রানের বিশাল সংগ্রহের জবাবে প্রথম ইনিংসে চাপে রয়েছে দক্ষিণাঞ্চল। আগের দিন শামসুর রহমানের সেঞ্চুরির (১৫৩) পর এদিন সেঞ্চুরি হাঁকিয়েছেন ইয়াসির আলী। তবে আগের দিনের তুলনায় ব্যাটসম্যানরা খুব বেশি পেরে উঠেননি দক্ষিণাঞ্চলের স্পিনার আব্দুর রাজ্জাকের ঘূর্ণিতে। তার ৫ উইকেট শিকারে পূর্বাঞ্চল প্রথম ইনিংস শেষ করেছে ৪৭৩ রানে।

আগের দিন ৩১৪ রানে ৪ উইকেটে শেষ করা পূর্বাঞ্চলের হয়ে ব্যাট হাতে বড় প্রতিরোধটা দেন ইয়াসির আলীই। দিনের শুরুতে তাসামুল হক ৪৮ রানে ফিরলে ধীরে ধীরে রাজ্জাকের ঘূর্ণিতে বাকিরা করেন আত্মসমর্পণ। সেঞ্চুরিয়ান ইয়াসিরকে ফিরিয়েছেন রাজ্জাকই। তাকে বিদায় দেন ১১২ রানে। এছাড়া লেজের দিকে এনামুল জুনিয়র ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন।

রাজ্জাক ১৭১ রান দিয়ে নেন ৫ উইকেট। এ নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫বারের মতো ৫ উইকেট শিকার করলেন রাজ্জাক। আর দুটি করে উইকেট নেন মেহেদী হাসান ও ফজলে মাহমুদ।

জবাবে দক্ষিণাঞ্চলের ব্যাটিংটা স্বস্তিদায়ক ছিলো না। ৪০ ওভার ব্যাট করে ৮৯ রান তুলতেই তারা হারায় ৪ উইকেট। দুটি উইকেট নিয়েছেন মাহমুদুল হাসান। ক্রিজে আছেন রাকিবুল হাসান (৩৩) ও নুরুল হাসান (১৯)।

অপর ম্যাচে অবশ্য সমান তালে জবাব দিয়েছে উত্তরাঞ্চল। মধ্যাঞ্চলের ২২০ রানের পর প্রথম ইনিংসে ২৫৫ রানে অলআউট হয়েছে তারা। ৩৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা মধ্যাঞ্চলের শুরুটাও ভালো হয়নি। ৫০ রানে হারিয়েছে ৩ উইকেট। মধ্যাঞ্চল এগিয়ে আছে ১৫ রানে। ব্যাট করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (২২) ও মার্শাল আইয়ু্ব (১২)।

এদিন ব্যাট করতে নামা উত্তরাঞ্চলের মিজানুর সর্বোচ্চ ৮১ রান করে সাজঘরে ফিরেছেন। ইনিংস লম্বা করতে পারেননি দ্বিতীয় দিন। টপ অর্ডাররা স্কোরবোর্ড সমৃদ্ধ করলেও বাকিরা ছিলেন পুরোপুরি ব্যর্থ। তাতে ২৫৫ রানেই শেষ হয় তাদের প্রথম ইনিংস। মধ্যাঞ্চলের হয়ে ৬ উইকেট নেন ডানহাতি পেসার শাহিদুল ইসলাম। দুটি করে উইকেট নেন আবু হায়দার ও মোশাররফ হোসেন।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম