মানহানির মামলায় গেইল জিতলেন ৩ লাখ ডলার

স্পোর্টস ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৮, ১৪:১৯আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৯

ক্রিস গেইল। অস্ট্রেলিয়ার ফেয়ারফ্যাক্স মিডিয়ার বিপক্ষে মামলায় আগেই জিতে গিয়েছিলেন ক্রিস গেইল। মানহানির সেই মামলায় বাকি ছিলো ক্ষতিপূরণের অঙ্কটা ঠিক হওয়া। সোমবার সেই ক্ষতিপূরণ মামলায় গেইলকে ৩ লাখ অস্ট্রেলীয় ডলার জরিমানা দিতে বলা হয়েছে সেই ফেয়ারফ্যাক্স মিডিয়াকে।   

সোমবার ক্ষতিপূরণ মামলার বিস্তারিত পড়া হয় নিউ সাউথ ওয়েলসের একটি কোর্টে। বিচারক লুসি ম্যাককালাম সব কিছু যাচাই বাছাই করে এই অঙ্ক নির্ধারণ করে দেন। ফেয়ারফ্যাক্স মিডিয়া অবশ্য এই রায়কেও চ্যালেঞ্জ করার কথা জানিয়েছে।

এই রায় ঘোষণায় বিচারক লুসি ম্যাককালাম গেইলের ক্ষতির বিষয়টি সামনে নিয়ে বলেন, ‘যেসব অভিযোগ আনা হয়েছে তা পেশাদার ব্যাটসম্যান হিসেবে গেইলকে ব্যথিত করেছে। সে বিচারের সময়ই বলেছে জীবনে সবচেয়ে বেদনাদায়ক ঘটনার মুখোমুখি হয়েছে এর মধ্য দিয়ে।’

এই রায়ের পর বিচার কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন ফেয়ারফ্যাক্স মিডিয়ার মুখপাত্র। তারা এর বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে।

গেইলের বিরুদ্ধে আনা অভিযোগটা ছিলো ২০১৫ বিশ্বকাপের ঘটনায়। তখন অশালীনভাবে এক নারীর কাছে নিজেকে উপস্থাপন করেছিলেন ক্রিস গেইল। তার বিরুদ্ধে এ অভিযোগ এনেছিল অস্ট্রেলিয়ার ফেয়ারফ্যাক্স মিডিয়া। আর সেই অস্ট্রেলিয়ান মিডিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন ক্যারিবীয় তারকা। প্রায় এক বছরেরও বেশি সময় পর সেই মামলায় গেইল নিজের পক্ষে রায়টা পান ২০১৭ সালের অক্টোবরে। যদিও ক্ষতিপূরণের বিষয়ে রায়টা পেলেন তারও এক বছরের বেশি সময় পর।

সেই রায়ে আদালত জানিয়েছিলো, গেইলের বিরুদ্ধে যেসব রিপোর্ট প্রকাশিত হয়েছে তা ছিল উদ্দেশ্য-প্রণোদিত। এরফলে গেইল ক্ষতির মুখে পড়েছেন।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম