পাঠাওয়ের সঙ্গে মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৮, ২২:৩০আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২২:৪০

পাঠাওয়ের সঙ্গে মাশরাফির চুক্তি। রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সঙ্গে যুক্ত হয়েছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাকে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে পাঠাও।

পাঠাওয়ের সঙ্গে মাশরাফি বিন মুর্তজার নতুন এই যৌথ যাত্রা সমাজে ক্ষমতায়ন, জীবনযাত্রার রূপান্তর, কর্মসংস্থান বৃদ্ধিসহ দেশকে এগিয়ে নিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করে পাঠাও।  পাঠাও-এর সিইও  হুসেইন এম ইলিয়াস তেমন কথাই জানালেন, ‘মাশরাফি বিন মুর্তজাকে পাঠাও-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা খুবই আনন্দবোধ করছি। সুদীর্ঘ সময় ধরে তিনি বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করে চলেছেন। দেশের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা সর্বজন স্বীকৃত। তার প্রতিটি কর্মকাণ্ডে রয়েছে দেশপ্রেমের ছোঁয়া। ’

তিনি আরও যোগ করেন, ‘আমরা বিশ্বাস করি মাশরাফির দৃঢ় উপস্থিতি বাংলাদেশের ডিজিটাল খাত বিনির্মানে ভূমিকা রাখবে। মাশরাফির এই উপস্থিতি বাংলাদেশকে অভীষ্ট লক্ষ্যে পৌছাতে কার্যকরী ভূমিকা রাখবে।’

মাশরাফি বিন মুর্তজা তাদের সঙ্গী হতে পেরে জানালেন, ‘আমি অনেকদিন ধরে লক্ষ্য করছি যে কিভাবে পাঠাও বাংলাদেশের অগ্রযাত্রায় কার্যকরী ভূমিকা রেখে চলেছে। এমনকি দেশের বাইরেও পাঠাও তার সেবার ক্ষেত্র বিস্তৃত করেছে। একজন বাংলাদেশি খেলোয়াড় হিসেবে দৃঢ়তার সঙ্গে বলা যায়, লক্ষ্য লক্ষ্য মানুষের সময় ও অর্থ রক্ষা করবে এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে। আমি আশা করছি আমাদের এই যৌথ যাত্রার মাধ্যমে সকল বাধাকে বোল্ড আউট করে আমরা উজ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাবো।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম