অ্যাডিলেডে জিততে ভারতের চাই ৬ উইকেট

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৮, ১৫:১৮আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৫:৩০

অ্যাডিলেডে জিততে ভারতের চাই ৬ উইকেট অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্ট জয়ের সুবাস পাচ্ছে ভারত। ৩২৩ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে চতুর্থ দিন ১০৪ রানে অস্ট্রেলিয়ার চার উইকেট তুলে নিয়েছে বিরাট কোহলির দল। শেষ দিন স্বাগতিকদের জয়ের জন্য প্রয়োজন ২১৯ রান। আর ভারতের চাই ৬ উইকেট। ব্যাট করছেন শন মার্শ (৩১) ও ট্র্যাভিস হেড (১১)।

বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনের খেলা শেষে চতুর্থ দিন ৩ উইকেটে ১৫১ রান নিয়ে খেলা শুরু করে ভারত। ১৬৬ রানের লিড নিয়ে খেলা শুরু করে দ্বিতীয় ইনিংসে ৩০৭ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ব্যাট হাতে চেতেশ্বর পূজারা আর আজিঙ্কা রাহানে খেলেন সর্বোচ্চ রানের ইনিংস। ৭১ রানে বিদায় নেন পূজারা আর রাহানে নেন ৭০ রানে। এ ছাড়া আর কেউ এদিন প্রতিরোধ গড়তে পারেননি।

জবাবে অস্ট্রেলিয়া খেলতে নামলে তাদের টপ অর্ডারে ধস নামান স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও পেসার সামি। ফিঞ্চকে ফিরিয়ে ধসের শুরুটা করেন অশ্বিন। বিরতি দিয়ে এরপর হ্যারিসকে বিদায় দেন সামি। পরের দুই উইকেটও ভাগাভাগি করে নেন এই দুজন।

এমন অবস্থায় এই টেস্ট জিততে ইতিহাসই গড়তে হবে অস্ট্রেলিয়াকে। অ্যাডিলেডে রান তাড়া করে জেতার সর্বোচ্চ স্কোরটা হচ্ছে ৩১৫। ১৯০২ সালে ৬ উইকেটে ৩১৫ রান করে ইংল্যান্ডকে হারিয়েছিলো অস্ট্রেলিয়া। দীর্ঘদিনের সেই রেকর্ডকেও পেছনে ফেলতে হবে এবার।   

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম