বড় সংগ্রহের পথে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৫আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৬:২৬

ব্যাট করছেন সাকিব। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের ১১১ রানের জুটি ভাঙলে রানের চাকা শুরুতে শ্লথ হয়ে গিয়েছিলো। অভিজ্ঞ সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ সেই অগ্রগতি বজায় রাখেন ৬১ রানের জুটি গড়ে। তাদের জুটি ভাঙলেও সাকিবের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ৪৫.১ ওভারে ২৩১ রান।

লিটন দাসের রিটায়ার্ড হার্টের পর ইমরুল দ্রুত ফিরে গেলে কিছুটা চাপে পড়ে গিয়েছিলো বাংলাদেশ। স্বাগতিকরা সেই চাপ দ্রুততায় কাটিয়ে উঠে অভিজ্ঞ মুশফিক-তামিমের ১১১ রানের জুটিতে। তাদের শততম ওয়ানডেতে দুজনে ফিরে গেছেন হাফসেঞ্চুরি করে।

তবে টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওয়ানডের শুরুটা চোট ধাক্কায় শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ওভারে ওশানে থমাসের ফুলার লেন্থের বলে আঘাত পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন ডানহাতি ওপেনার লিটন দাস।

থমাসের ফুলার লেন্থের বল গিয়ে লাগে লিটনের ডান গোড়ালির পেছনের অংশে। চোট বেশি হওয়ায় স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন লিটন। সার্বিক অবস্থা জানতে তাকে সরাসরি মিরপুরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানেই এক্সরে করানো হবে তার।

নতুন নামা ইমরুল এক ওভার বিরতি দিয়ে সেই থমাসের বলে ধরাশায়ী হয়ে ফিরেছেন সাজঘরে। অফস্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ইমরুল। বিদায় নেন রানের খাতা খোলার আগেই। 

নবম ওভারে লেগ বিফোরের আবেদনে রিভিউ নিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। মুশফিক ব্যাট করছিলেন। কিন্তু রিভিউয়ে দেখা যায় বল মিস করেছে স্টাম্প। এরপর দ্রুত গতিতে ব্যাট চালিয়ে খেলেন মুশফিক ও তামিম ইকবাল।

ক্যারিবীয় বোলারদের মেরেই খেলছেন দুজন। আজকে বাংলাদেশের অভিজ্ঞ ৫ ক্রিকেটারের মাইলফলকের ম্যাচ। মিরপুরে শততম ম্যাচ খেলতে নামছেন। এই ম্যাচটি স্মরণীয় করতেই ক্যারিয়ারের ৩২তম ফিফটি তুলে নিয়েছেন মুশফিক। অপরপ্রান্তে থাকা ওপেনার তামিমও মাইলফলকের ম্যাচে হাঁকিয়েছেন অর্ধশতক।

অর্ধশতকের পর পরই ফিরে যান তামিম। দেবেন্দ্র বিশুর বলে মেরে খেলতে গিয়ে কেমার রোচকে ক্যাচ দিয়ে তিনি ফেরেন ৫০ রানে। তামিমের ৬৩ বলের ইনিংসে ছিলো ৪টি চার ও একটি ছয়। তার বিদায়ে ভাঙে ইনিংসের সবচেয়ে আলোচিত জুটি। যে জুটিতে এসেছে ১১১ রান। তামিম ফিরে গেলে সঙ্গী মুশফিকও স্থায়ী হননি বেশিক্ষণ। ৬২ রানে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান থমাসের বলে। তার ৮০ বলের ইনিংসে ছিলো ৫টি চার।

নতুন দুই ব্যাটসম্যান নামলে শুরুতে শ্লথ হয়ে পড়ে রানের চাকা। বড় সংগ্রহ নিয়ে কিছুটা শঙ্কা উঁকি দিলেও থিতু হওয়ার পর রানের চাকা সচল করেন সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ মিলে। এই জুটি আরও বড় হতো যদি না মাহমুদউল্লাহ রিয়াদ ভুল শট খেলতে যেতেন। তাদের পার্টনারশিপ যখন ৬১ রানে দাঁড়িয়ে তখনই ভুল শটে সাজঘরে ফিরতে হয় তাকে। পাওয়েলের বলে টপ এজ হয়ে রিয়াদ ধরা পড়েন হেটমায়ারের হাতে।
সৌম্য সরকার নেমে রানের যোগান দিতে পারেননি। ৬ রানে ব্যাট করতে থাকা সৌম্য শর্ট বলে ক্যাচ উঠিয়ে দেন থার্ড ম্যানে। তার ক্যাচ লুফে নেন দেবেন্দ্র বিশু। সাকিব অপর দিকে অভিজ্ঞ ৫ তারকার মাইল ফলকের ম্যাচে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন ছক্কা মেরে। তার আগে অবশ্য নো বলে ক্যাচ উঠিয়ে ছিলেন। এরপর ফ্রি হিট পেলে ছক্কা মেরে পূরণ করেন ক্যারিয়ারের ৪০তম ফিফটি। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম