চ্যাম্পিয়নস লিগ দেখতে মাঠে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৮, ১৬:১০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৬:১০

মাঠে জোকোভিচ। টেনিসের মৌসুম শেষ। অবসর সময়টা কাটাতে এবারে ফুটবলে মনোযোগ দিলেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ! না খেলতে নয়, তার দেশের ক্লাব রেড স্টার বেলগ্রেড খেলেছে চ্যাম্পিয়নস লিগে। স্বশরীরে দলকে সমর্থন জানাতেই উপস্থিত হয়েছিলেন মাঠে।

মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে পিএসজির মুখোমুখি হয়েছিলো সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেড। দল হেরে গেলেও সমর্থনে কার্পণ্য করেননি জোকোভিচ।মঙ্গলবার রাতে ক্রেভেনা জেভেজদা স্টেডিয়ামে হাজির হয়েছিলেন। প্রেরণা দিতে সবটুকুই উজাড় করে দিয়েছিলেন। তার পরেও দল অবশ্য জয়ের দেখা পায়নি। পিএসজির কাছে হেরেছে ৪-১ ব্যবধানে।

গত নভেম্বরেই দলের পাশে এভাবে থাকার কথা বলেছিলেন ১৪টি গ্র্যান্ড স্লামের মালিক। লন্ডনে এটিপি ফাইনালসের সময়ে ছুটির সময়টা কীভাবে কাটাবেন তার একটা আভাস দিয়েছিলেন, ‘আশা করছি তাদের জন্যই পরের দুই খেলায় আমি মাঠে উপস্থিত হবো। কারণ এই টুর্নামেন্টের পর পরই আমরা ছুটিতে থাকবো।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম